Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নেছারাবাদ প্রতিনিধি
স্বরূপকাঠি পৌরসভার মধ্যে ০১ ওয়ার্ডে এস এ ১৪৬ দাগের বৈধ সম্পত্তির অধিকার না দেওয়ার জন্য প্রতিবেশী দুলাল আচার্য়্যের বিরুদ্ধে স্বরূপকাঠিতে ঘরোয়া পরিবেশে সংবাদ সন্মেলন করেন শুভ্রত আচার্য্য।দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল আচার্য্যের সাথে মতবিরোধ চলে আসছিল। অথচ গত মঙ্গলবার পিরোজপুর কথার অফিস কার্যালয়ে দুলাল আচার্য্য প্রতিপক্ষ শুভ্রত আচার্য্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সন্মেলন করেন । আর সেই সংবাদ সন্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সন্মেলন করলেন স্বরূপকাঠিতে শুভ্রত আচার্য্য। ঘরোয়া পরিবেশে সংবাদ সন্মেলনে শুভ্রত আচার্য্য বলেন, জায়গা জামির দলিল এবং সম্পত্তির সঠিক তথ্য তুলে না ধরে মামলাবাজ দুলাল আচার্য্য মিথ্যা তথ্য তুলে ধরলেন জেলার সংবাদ সন্মেলনে। পাশাপাশি শুভ্রত আচার্য্যকে ভূমি খোর এবং…
গাজীপুরের শ্রীপুরে তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মূলহোতাসহ আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে অবস্থিত ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। অপহরণের শিকার কর্মকর্তারা হলেন—কাটিং সেকশনের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরুপ কুমার (৩৮)। তারা সবাই ওই কারখানায় কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে তিন কর্মকর্তা কারখানার প্রধান ফটকের সামনে চা খেতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর…
যশোরের কেশবপুরে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে জনতাকে উত্তেজিত করে পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল গ্রামবাসী। এ সময় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ পুনরায় অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে হিজলডাঙ্গা গ্রামের তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে অভিযানে যান কেশবপুর থানার একদল সদস্য। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হঠাৎ স্থানীয়রা প্রতিরোধ গড়ে…
যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহবধূ মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) ও মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)। পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরা বেগমের মা রোজিনা বেগম বাদি হয়ে মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার…
ঢাকার ধামরাই উপজেলার চাওনা বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গতকাল (বুধবার) বিকালে অভিযান চালিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন। এ সময় মাটিকাটা কাজে ব্যবহৃত একটি বেকো (এক্সকাভেটর) জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট লীজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, কৃষিজমি ও বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “চাওনা বিলে অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের এই অভিযান।” তিনি…
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলমান থাকায় দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান,…
রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। একইসঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত, অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং রাজশাহীর পদ্মা নদী ক্যাপিটাল ট্রেজিং এর মাধ্যমে পরিবেশ রক্ষা, কৃষি ও কৃষককে বাঁচানোর জোর দাবি জানানো হয়। বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। উত্তরের অন্যতম সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মানববন্ধনে রাজশাহীর পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে অবিলম্বে বৃহত্তর রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারেজ দ্রুত…
আরাকান আর্মির হাতে আটক থাকা ১৪ বাংলাদেশি জেলে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দক্ষিণ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হওয়া এই ১৪ জন বাংলাদেশি জেলে তিন দিন পর আরাকান আর্মির হেফাজত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে। ফিরে আসা জেলেরা তাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন এলাকা থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় তিনটি মাছ ধরার নৌকাসহ ১৪ জন জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মিয়ানমারের মংডু শহরের নাইক্ষ্যংদিয়ায় অবস্থিত একটি ঘাঁটি…
চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। এর মধ্যে ছিল—মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সমস্যা, কৃষিপণ্য বিপণন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ নানা বিষয়।…
জনদাবী থাকার পরও কক্সবাজারের ঈদগাঁও সওদাগরপাড়া-হিন্দুপাড়া সেতু যুগ যুগ ধরে বাস্তবায়ন হয়নি। বর্তমানে কাঠের সাকোই ভরসা। এতে করে ৫টি গ্ৰামের জনগনের ভোগান্তির শেষ নেই। বর্ষাকালে নৌকা এবং শুস্ক মৌসুমে কাঠের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে। একটি ব্রীজের দাবী দীর্ঘদিনের। কিন্তূ কাজের কাজ কেউ করতে পারেনি। এ ঘাট দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল,কলেজ , মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাড়াও হাজার হাজার মানুষ যাতায়াত করছে।