Author: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ‘ধর্ষণকাণ্ডের’ ঘটনার পাঁচদিন পর ছয়জনকে আসামি করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী (৪০) বাদী হয়ে মামলাটি করেন। বিচারক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. নোমান সিদ্দিক রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ দেওয়ার পর বিকেলে হাতিয়া থানার ওসিকে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের আবুল কাশেমের ছেলে…

Read More

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকেরমামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র আমলে নেন। তবে তারা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

Read More

নিরাপত্তার কারণে ভারতেখেলতে অস্বীকৃতি জানিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে শঙ্কা তৈরি হয়। পরবর্তী বিশ্বকাপে বংলাদেশ অংশগ্রহণের সুযোগ হারাবে বলেও আওয়াজ শোনা যায়। এসব আশঙ্কা উড়ে গেল আইসিসির ঘোষণায়। বুধবার আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী,…

Read More

শুরু হলো রহমত, বরকত ও নাজাতের মহিমান্বিত মাস- পবিত্র রমজান। আহলান সাহলান, মাহে রমজান। বছর ঘুরে আবার আকাশে উঠেছে সিয়ামের চাঁদ। নেমে এসেছে রহমতের স্রোতধারা, করুণার জোয়ার। চারদিকে এক পবিত্র আবহÑ মুমিনের হৃদয়ে প্রশান্তি, আসমান-জমিনে ইবাদতের আমেজ। যেন জান্নাতেও আজ নতুন সাজ, নতুন সমারোহ। আল্লাহর অশেষ দয়া ও অনুগ্রহে সিক্ত বিশ্বজগৎ। স্রষ্টার রহমতের অংশীদার হতে চায় প্রতিটি প্রাণ। আমরাও চাই, এ মাসে নিজেদের জীবন ইমান, তাকওয়া ও নেক আমলের রঙে রাঙাতে। রমজানের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন- ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ সুরা বাকারা: ১৮৩…

Read More

প্রথম দিন সচিবালয়ে অফিস করে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি লিখেছেন, ‌‘আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।’ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফেসবুকে আরও লিখেছেন, ‘দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম।’ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব…

Read More

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আবু আবদুল্লাহ এম ছালেহ নিউজ এজেন্সি ইউএনবি, চ্যানেল আই-তে কাজ করেছেন।…

Read More

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও আর প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই এ ধরনের পণ্য বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী জানান, এ সংক্রান্ত নির্দেশ সবার জন্য বাধ্যতামূলক। কেউ নিয়ম ভঙ্গ করলে বা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য, ‘রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে। শিগগিরই তা কার্যকর করা হবে। ’তবে বিধিটি কবে থেকে কার্যকর হবে এবং…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে জুয়া ও মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন-শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সব রকম কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি…

Read More

পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) শীর্ষ ছয়টি পদে পরিবর্তন আসছে। আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডিজি, বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান পদেও পরিবর্তন আসতে পারে। এই ছয়টি পদের মধ্যে প্রথম চারটিতে সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাদের চুক্তি বাতিল করা হতে পারে। অন্যদিকে শেষ দুইটি পদে যারা আছেন, তারা নিয়োগ পেয়েছেন একটি রাজনৈতিক দলের সুপারিশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা ছিল অনেকটা বিএনপিবিরোধী। তাদের জায়গায়ও আসতে পারে নতুন মুখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আইজিপি এবং ডিএমপি…

Read More

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর ও সতর্ক—দুই ধরনেরই…

Read More