Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: গোপাল চন্দ্র রায়, ডোমার
নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শায়লা সাঈদ তন্বী এঁর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্লিনিকটির বিরুদ্ধে এক প্রসূতি মায়ের সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় স্বজনদের নবজাতক বিক্রি করে বিল পরিশোধের কথা বলা ও তাদের আটক রাখার অভিযোগ উঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ওই ক্লিনিক মালিক পক্ষকে ভ্রাম্যমাণ আদালতের সন্মূখীন করেন। ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া উপজেলা পরিষদ মোড় এলাকায় মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি হামলা ও ভাঙচুরের ঘটনার পর চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক, তাদের পরিবার এবং কর্মকর্তা-কর্মচারীরা জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ হাসপাতালটি দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই হাসপাতালটিতে শুধু চা শ্রমিকরাই নয়, আশপাশের সাধারণ মানুষও জরুরি চিকিৎসাসেবা গ্রহণ করতেন। গত ২৭ মার্চ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রী ঐশি রবিদাস (১৩)-এর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু…
বুধবার দুপুরে মিরের বাজার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এনএসআই, বিজিবি ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।অভিযানকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তুরাগ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে আজকে আমরা পূবাইলের মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করি, এ সময় অবৈধ ভাবে তেল মজুদের অপরাধে ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাশিয়ার সামরিক বিমান ‘আন-২৬’ বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য রয়েছে বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ৩১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (গ্রিনিচ মান সময় বিকেল ৩টা) ক্রিমিয়ার আকাশসীমা দিয়ে নিয়মিত ফ্লাইটে যাওয়ার সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ‘আন-২৬’ বিমানটির দুর্ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী সবাই মৃত্যুবরণ করেছেন।’
কাতারের রাজধানী দোহার উপকূলের কাছে উপসাগরে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বুধবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, দোহা থেকে ১৭ নটিক্যাল মাইল (৩১ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে। তারা আরও জানায়, ‘একটি অজ্ঞাত বস্তু জাহাজের এক পাশে আঘাত হানে। এতে জাহাজটির পানির ওপরে থাকা অংশে ক্ষতি হয়েছে।’ দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউকেএমটিও আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে ।
মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এ কথা বলেন। শিক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে। তিনি বলেন, সারাদেশ তো আছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তা এখনো চূড়ান্ত নয়। মন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এক গুচ্ছ…
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন কক্ষে বসেই তাকে দেখা গেল দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে। সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়, বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধেরই প্রতিফলন। রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনমত এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে অবগত থাকা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, সংসদ…
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশগুলো। আওয়ামী লীগ শাসনামলে ২০১৯ সালের জুন মাসে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে সংস্থাটির সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের পাঁচজন শ্রমিক প্রতিনিধি একটি মামলা দায়ের করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ২০২১ সালে একটি পাঁচ বছর মেয়াদি শ্রম…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিমান অভিযান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা অনুমোদন করেনি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা। সরকারি সূত্রের বরাত দিয়ে করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সম্প্রতি ইতালির সরকারি কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কোনো প্রকার পূর্বালোচনা না করেই সিগোনেল্লা ঘাঁটিতে কয়েকটি শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। মূলত ইরানের সামরিক অভিযানে ব্যবহারের জন্যই পাঠানো হয়েছিল বিমানগুলো। ব্যাপারটি জানতে পেরে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে রোম জানিয়ে দেয়— মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে সিগোনেল্লা ঘাঁটি-কে ব্যবহার করা যাবে না এবং ইতালির অন্য কোনো…
শিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যেহেতু রাশিয়া ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি আসে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কোনো সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রদান করবে। প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের কারণে…