Author: নিজস্ব প্রতিবেদক

দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে নিরাপদে ফেরত আনা হয়েছে বলেও জানান তিনি। সোমবার (৩০ মার্চ) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনি বসেছেন। এ ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হব। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তাদের মধ্যে দুজনের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়েও দেন। সরকার প্রধানের এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন। বেলা…

Read More

বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান। তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে। তিনি আরও জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল, যা উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও…

Read More

চলতি মাসের প্রথম ২৮ দিনে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ। এদিকে গত ২০২৪-২৫…

Read More

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, ঐতিহাসিক ‘লং মার্চ টু ঢাকার’ ঘোষক এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সদ্য ঘোষিত মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপিসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আসিফ…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিন বন্ধ থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলেছিল। বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে, তবে ২০টি বিষয়ে এখনও মতৈক্য হয়নি। বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান উপসাগরীয় অঞ্চলের বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে, একই দিনে ইসরায়েল ইরানের দুটি ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে। এই ঘটনাটি চলমান যুদ্ধের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে—যেখানে চোখের বদলে চোখ কৌশল অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ, ইরান তার ভূখণ্ডে যেসব স্থাপনায় হামলা হচ্ছে, তার প্রতিক্রিয়ায় একই ধরনের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে, বিশেষ করে উপসাগরীয় আরব অঞ্চলে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত স্বার্থকে লক্ষ্য করে। বিশ্লেষকদের সতর্কবার্তা অনুযায়ী, যদি ইরান একই গতিতে হামলার জবাবে হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে পরিস্থিতি আরও উদ্বেগজনক…

Read More

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হবে।’ বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও…

Read More

কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু নন এসি নয়, নন-এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হবে। রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। সভা শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ…

Read More

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। রোববার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশ প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনের তথ্য অনুযাযী- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম, সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত…

Read More