Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা…
বিপিসির বিভিন্ন কম্পানির ডিপো থেকে জ্বালানি তেল পেট্রল পাম্পে সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচিতে ২ ঘণ্টা এগিয়ে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। সে পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যান্ড পয়েন্ট ডিলার ও পাম্পসমূহে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতে বিপিসির অধীনের কম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান…
টেকনাফের নাফনদী-বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আবারো মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। ২৮ মার্চ, শনিবার ভোর ৭টার দিকে কক্সবাজারের টেকনাফের নাফনদী- বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ৩টি মাছ ধরার নৌকা সহ ১৩ জন স্থানীয় জেলেকে আটক করে নিয়ে যায়। জেলেরা মাছ শিকারের জন্য ঘাট থেকে নৌকা নিয়ে বের হয়েছিলেন বলে জানান স্থানীরা। আটক জেলেদের মধ্যে রয়েছেন মো. ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), মোস্তাফিজুর রহমান (৪০), কালাম (৩০), হোসেন আম্মদ (৩৮), সালাউদ্দিন (১৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক ও জাবের…
দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের সংকট দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে। উপজেলার প্রায় সবকয়টি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন পাম্পে ট্রাক,মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন চোখে পড়ছে, কিন্তু কাঙ্খিত তেল মিলছে না। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরের পর থেকে উপজেলার ল²ীপুর, পুটকিয়া, বারাইহাট, রাঙামাটি, রাজারামপুর ও তেঁতুলিয়া এলাকার ফিলিং স্টেশনে তেল সরবরাহের অপেক্ষায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। ইতোপূর্বে প্রথম পর্যায়ে ২০০ টাকা এবং আজ শনিবার (২৮ মার্চ) ১০০ টাকার মধ্যে কয়েকটি পাম্পে সীমিত পেট্রোল বিক্রি করা হলেও অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন ফিলিং…
মুখের ফোলা ভাব কমাতে, মসৃণ এবং তরতাজা ত্বক পেতে হিমশীতল গোলকই হতে পারে নিত্যসঙ্গী। সঠিক পন্থায় নিয়ম করে ব্যবহার করতে পারলেই ত্বকে মিলবে স্পায়ের মতো জেল্লা। আর স্বচ্ছ ও শীতল আইস গ্লোব ত্বকের প্রদাহ কমিয়ে দেয়। সেই সঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে এবং ফোলাভাব দূর করে ত্বককে মুহূর্তেই প্রাণবন্ত ও টান টান করে তোলে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে— এই ত্বকের যত্নে ‘কোল্ড থেরাপি’ কিংবা ‘আইস থেরাপি’-তে ভরসা রাখেন বলিউডের বড় বড় তারকারাও। বিশেষ করে অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডের মতো অভিনেত্রীদের রূপচর্চায় বরফজলের ব্যবহার বারবারই দেখা গেছে। তবে ত্বকে বরফ ব্যবহারের ফলে কিছু ক্ষতিকর দিকও…
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ভাণ্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো সোনারগাঁও ও পানাম নগর। একসময় প্রাচীন বাংলার রাজধানী হিসেবে খ্যাত সোনারগাঁও ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল বাংলার ঐতিহ্য, বাণিজ্য ও শিল্পকলার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ঐতিহাসিক সূত্রে জানা যায়, মধ্যযুগে সোনারগাঁও ছিল বাংলার অন্যতম প্রধান নগর। ঈসা খাঁ-এর নেতৃত্বে বারো ভূঁইয়ার শক্ত ঘাঁটি হিসেবেও এই অঞ্চল বিশেষ পরিচিতি লাভ করে। মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঈসা খাঁ সোনারগাঁওকে তার রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিলেন। সে সময় সোনারগাঁও ছিল প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে…
নেপালে গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়। সরকার গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়, তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি, বরং তাদের অবহেলার কারণেই এত প্রাণহানি ঘটেছে। এই অপরাধে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। ২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা…
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস…
ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে। হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়। ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দিয়ে থাকে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির জন্য যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের…
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিজ-৪-এর ৮৪তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার (২৭ মার্চ) রাতে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত ১১টি স্থানে আঘাত হানে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ…