Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»৩টি নৌকা সহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

    ৩টি নৌকা সহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

    Reduanul Hoqueএম জসিম উদ্দিন, কক্সবাজার। March 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    টেকনাফের নাফনদী-বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আবারো মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। ২৮ মার্চ, শনিবার ভোর ৭টার দিকে কক্সবাজারের টেকনাফের নাফনদী- বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ৩টি মাছ ধরার নৌকা সহ ১৩ জন স্থানীয় জেলেকে আটক করে নিয়ে যায়। জেলেরা মাছ শিকারের জন্য ঘাট থেকে নৌকা নিয়ে বের হয়েছিলেন বলে জানান স্থানীরা।
    আটক জেলেদের মধ্যে রয়েছেন মো. ফরিদ হোসেন (৩০),  রবিউল হাসান (১৭), মোস্তাফিজুর রহমান (৪০), কালাম (৩০), হোসেন আম্মদ (৩৮), সালাউদ্দিন (১৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক ও জাবের মিয়া (২৪)। এরা সবাই শাহপরীর দ্বীপের মাঝরপাড়া ও ডাংঙ্গরপাড়া  গ্রামের বাসিন্দা।
    টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ভোর ৪টার দিকে জেলেরা ৩টি ইঞ্জিন চালিত নৌকায় ঘাট থেকে মাছ শিকারে বের হন। সকাল ৭টার দিকে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোট ব্যবহার করে নৌকাগুলোকে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে ১৩ জন জেলেকে আটক করে নিয়ে যায়।
    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানা গেছে এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয় চলছে। তবে, এখনও এ সংক্রান্ত কর্মকর্তারা সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।
    শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, জেলেরা ভোরবেলা মাছ শিকারের জন্য ঘাট থেকে নৌকা চালাতে গেলে স্পিডবোটে করে আসা আরাকান আর্মি তাদের ধরেছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকা মালিকদের জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা কামনা করছি।
    উল্লেখ্য গত দেড় বছরে অন্তত ৪ শতাধিক জেলেকে নানা সময়ে আরাকান আর্মি আটক করেছে। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফেরত আনা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে ফেরত এসেছে। তবে এখনও ৩২টি ট্রলার ও ১৭২ জন জেলে আরাকান আর্মির হাতে বন্দি রয়েছে।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    এম জসিম উদ্দিন, কক্সবাজার। 

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.