Author: রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। একই সঙ্গে ঘটনার সার্বিক বিষয় তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এর একটি কমিটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে। অন্য কমিটি স্টেশনে ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। সোমবার বিকেলে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি। এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা…

Read More

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ বাড়ায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের দাম কমেনি। একই সঙ্গে চড়া ইলিশের বাজার। অন্যদিকে এক মাসে আটা-ময়দার খুচরা দাম বেড়েছে। আর উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগি ও ডিমের দামও কমছে না। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না সাধারণ মানুষের। নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের কারণে দিশাহারা মানুষ। সংসারের খরচ সামলাতে একের পর এক প্রয়োজনীয় ব্যয় ছাঁটাই করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। খাবারের তালিকা থেকে বাদ পড়ছে প্রয়োজনীয় আমিষ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, খিলক্ষেত কাঁচাবাজার ও মগবাজার কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়। সরকারি সংস্থা…

Read More

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Read More

দেশজুড়ে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আবাসিক এলাকায় চুলায় গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র চাপের সংকট। গ্যাসের অভাবে ডায়িং ও নিটিং কারখানাগুলোও দিনের অধিকাংশ সময় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে গত ২৩ দিন ধরে উৎপাদনক্ষমতার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। অথচ সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। প্রচণ্ড গরমে নগর ও গ্রামবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। শিল্পকারখানাও উৎপাদন করতে পারছে না চাহিদামতো। বাংলাদেশের এ চরম দুঃসময়ে কেন আদানি চুক্তি অনুযায়ী বিদ্যুৎ দিচ্ছে না, এর কোনো জবাব পাচ্ছে…

Read More

নেপালে তুষারধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মৃতের এই সংখ্যা জানিয়েছে বিবিসি। সংস্থাটির লাইভ খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এর আগে সিএনএস ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা একটি হালনাগাদ তথ্যে দাবি করেছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে ২৯১ জন…

Read More

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে। নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন করা হবে। নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা— ২…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে। সিইসি বলেন, স্থানীয় সরকার…

Read More

২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় নিম্ন আদালতের দেওয়া রায়ে বড় পরিবর্তন এনেছেন উচ্চ আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) উচ্চ আদালত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনের রায় বহাল রাখা হয়েছে। চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। নুসরাত হত্যার ঘটনায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।ওই রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে…

Read More

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেয়। সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ২ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে এবং টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে। সভায় এটিসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়।

Read More