Author: নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে আটকে রাখেন ক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা পল্লী বিদ্যুতের কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত। চরগড়গড়ি গ্রামের বাসিন্দা আকমল প্রামাণিক জানান, বেশ কিছুদিন যাবৎ অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। তাদের দৈনন্দিন কাজকর্মসহ জীবনযাপনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এরমধ্যে আবার ভূতুড়ে বিলের কারণে অনেককেই হয়রানির শিকার হচ্ছেন। সবকিছু মিলিয়ে বিদ্যুতের লোকজনের ওপর সাধারণ মানুষ অতিষ্ঠ। ইউপি সদস্য রুপবান খাতুন জানান, মঙ্গলবার চরগড়গড়ি এলাকায়…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এটি ২০০৭ সালের ৫৭ দশমিক ৩৭ শতাংশের পর সর্বনিম্ন। ২০১৬ সালে পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। এটি এক দশকে পাসের হার ২৬.০৪ শতাংশ কমেছে। এ ফল বিপর্যয়ের পেছনে একাধিক কারণ দেখছেন শিক্ষাসংশ্লিষ্টরা। কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি বারবার পরিবর্তন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে একাধিক পরিবর্তন এসেছে। নবম শ্রেণিতে তারা নতুন কারিকুলাম ও ভিন্ন মূল্যায়ন পদ্ধতির অভিজ্ঞতা লাভ করলেও পরে আবার লিখিত পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে ফিরতে হয়েছে। শিক্ষাসংশ্লিষ্টদের মতে, হঠাৎ এ পরিবর্তনের সঙ্গে…

Read More

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে তিন জেলেসহ একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ঘটনার এক দিন পার হলেও আটক জেলেদের এখনো ফেরত দেওয়া হয়নি। শনিবার (৮ আগস্ট) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে। আটক জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল ও আইয়ুবের ছেলে হারুন। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরে কয়েকজন জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে…

Read More

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজত ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি। রোববার ( ৯ আগস্ট) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা…

Read More

বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘সহযোগী’ গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। গোলাম সারোয়ার চট্টগ্রামের সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেফতার করা হয়। তিনি…

Read More

ভারতের দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। ভারত সরকারের পূর্বের আশ্বাস সত্ত্বেও এই ঘটনা ঘটে। বাংলাদেশ এটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমানের আখ্যা দিয়েছে। একইসঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে বলা কোনো বক্তব্য সমর্থন করে না। এতে দুই দেশের মধ্যে আস্থা সংকট তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ অনিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়টি। গত পাঁচই অগাস্টের ওই সংবাদ সম্মেলনের ঘটনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে কি-না, সম্পর্কের টানাপোড়েন…

Read More

পি কে হালদার ও এস আলমের দুর্নীতির কবলে পড়া দুর্বল পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। তাই সরকারি তদারকিতে আমানতকারীদের টাকা ফেরত, বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত, ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তি বাতিল এবং প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আজ রবিবারই পিপলস লিজিং ছাড়া বাকি চারটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী পিপলস লিজিংয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পিপলস লিজিং ঘিরে মামলাসংক্রান্ত জটিলতা রয়েছে। আদালতের আদেশ পাওয়া গেলে এই প্রতিষ্ঠানটিতেও প্রশাসক বসানো হবে।…

Read More

কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’ প্রধানমন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা করার চেষ্টা করছে। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলেডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। তবে সরকার এই সংকট থেকে দেশ ও মানুষকে বের করে আনতে কাজ শুরু করেছে। তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছি, তখন একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি। দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার ভেতর থেকে দেশকে সফলভাবে দাঁড় করানোর চেষ্টা করছে…

Read More

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত ২০২ জন অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। তাদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন। গ্রিসের স্থানীয় সংবাদপত্র দিমোক্রাতিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌযানে করে এসব অভিবাসী ক্রিটে পৌঁছান। এতে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ এবং অভিবাসীদের রাখার কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে। বৃহস্পতিবার সকালে নতুন একটি নৌযানে করে আরো ৪০ জন অভিবাসী ক্রিটের ইয়েরাপেত্রা এলাকার দক্ষিণ-পূর্ব দিকে পৌঁছান। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার (ফ্রন্টেক্স) একটি উড়োজাহাজ নৌযানটি শনাক্ত করার পর বিষয়টি গ্রিক কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গ্রিক উপকূলরক্ষী…

Read More