Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকAugust 8, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত ২০২ জন অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। তাদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন। গ্রিসের স্থানীয় সংবাদপত্র দিমোক্রাতিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌযানে করে এসব অভিবাসী ক্রিটে পৌঁছান। এতে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ এবং অভিবাসীদের রাখার কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে।

    বৃহস্পতিবার সকালে নতুন একটি নৌযানে করে আরো ৪০ জন অভিবাসী ক্রিটের ইয়েরাপেত্রা এলাকার দক্ষিণ-পূর্ব দিকে পৌঁছান। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার (ফ্রন্টেক্স) একটি উড়োজাহাজ নৌযানটি শনাক্ত করার পর বিষয়টি গ্রিক কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি টহলদল একটি মাছ ধরার নৌকার সহায়তায় অভিবাসীদের ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

    এর কয়েক ঘণ্টা আগেও দুটি নৌযানে করে ১১২ জন অভিবাসী ইয়েরাপেত্রায় পৌঁছান। প্রথম নৌযানে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ২৫ জন বাংলাদেশি এবং ৩১ জন সুদানের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

    পরে এই ১১২ জনসহ নতুন করে আসা অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে নেওয়া হয়। ক্রিটে অভিবাসীদের আসার সংখ্যা বেড়ে যাওয়ায় কেন্দ্রটি তাদের অস্থায়ীভাবে রাখার কাজে ব্যবহার করা হচ্ছে।
    এদিকে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিসের কর্তৃপক্ষ। এর আগে ইয়েরাপেত্রা থেকে প্রায় ২৮ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি অভিযানে ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কিশোরটিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রিক কর্তৃপক্ষের অভিযোগ, ওই কিশোর লিবিয়ার তবরুক শহর থেকে গ্রিসের দিকে যাওয়ার সময় নৌযানটি চালাচ্ছিল।

    জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মার্কিন ডলার নেওয়া হয়েছিল বলে জানা গেছে। লিবিয়ার উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসীদের আসার ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়ছে। এতে দ্বীপটির কর্তৃপক্ষের ওপর উদ্ধার, নিবন্ধন, পরিচয় যাচাই এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার চাপও বাড়ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    August 7, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.