Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬: ইউএনডিপি-এসএমই ফাউন্ডেশন বীমা উদ্ভাবন চ্যালেঞ্জ তহবিলের (আইআইসিএফ) আওতায় বাংলাদেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) জন্য প্রণীত সার্বিক ব্যবসায়িক ধারাবাহিকতা বীমা (বিসিআই) কর্মসূচির একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, যিনি অপ্রত্যাশিত বিপর্যয়ের বিরুদ্ধে সিএমএসএমই’দের সহনশীলতা বৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক বীমার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে কর্মসূচিটির লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি ও মূল বৈশিষ্ট্য নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে কে.এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ জলবায়ুজনিত ও জলবায়ু-বহির্ভূত নানা ঝুঁকির বিপরীতে সাশ্রয়ী সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে, যেখানে…
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ১৬৭ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথগ্রহণ করবেন তিনি। এর আগে জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেছেন, ‘আগামী ২১ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটের ফলাফলে দেখা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয়…
বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো। এরমধ্যে খোলা তেল ও চিনির দাম দ্রুত বাড়ছে। একই সঙ্গে বেড়েছে আটা-ময়দার দামও। অন্যদিকে সবজি, মাছ-মাংস ও ডিমের দাম এখনো উচ্চমূল্যেই আটকে আছে।শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে প্যাকেটজাত আটা প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ থেকে ২০ দিন আগেও এই আটা বিক্রি হয়েছে ৫৫ টাকায়। অর্থাৎ, কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। একই ভাবে ময়দার দামও বেড়েছে। খোলা ময়দা এখন প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা কোম্পানিভেদে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা বাজারে…
ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি—দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে সেই আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে আন্দোলন, কারাবরণ, নির্যাতন ও নানা সংকট মোকাবিলা করেও দলের নেতৃত্বে সক্রিয় থেকেছেন এই বর্ষীয়ান রাজনীতিক। উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান মির্জা ফখরুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে রাজনীতিতে যুক্ত হন। আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর স্থানীয় রাজনীতি পেরিয়ে উঠে আসেন জাতীয় রাজনীতির মঞ্চে। পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী…
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের চাপ—দুই সংকটের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যেই শিল্পের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর বড় সম্ভাবনার কথা জানিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির গবেষণা অনুযায়ী, দেশের তিন হাজার ৩২০টি পোশাক কারখানার ছাদে এক হাজার ৭৬৮.৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগের প্রয়োজন হবে প্রায় ১৮৮.২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা। এতে পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত পঞ্চম বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি…
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তী সময়ে অটোমেটেড নম্বর প্লেট রিডার (এএনপিআর) যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ট্রাফিকে নতুন এ প্রযুক্তি যুক্ত হলে রাজধানীতে যানজট অনেকাংশ কমে আসবে। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান ডিএমপি সদর দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ড্রোন সার্ভিলেন্স পৃথিবীর বহু দেশে…
প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন। দেশের ভবিষ্যৎ গড়তে সৎ, সাহসী ও নিঃস্বার্থ ব্যক্তিদের খুঁজে বের করে নেতৃত্বে আনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে,প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর ফলে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষের ভরসা কমে যাচ্ছে। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে টিকিয়ে রাখতে হলে, রাজনীতিতে এই বদল আনা খুব জরুরি। নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তনের পথ খুঁজতে দেশের ভালো…
আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডশেন। এদিন সরকারি ছুটি থাকবে। তবে সবাই এই ছুটি ভোগ করতে পারবেন না। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। আগামী ২৬…
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ার্ড ম্যানেজার হতাহতের কথা স্বীকার করলেও তার দাবি ইয়ার্ড বন্ধের দিনে গ্যাস লিকেজের কথা শুনে কৌতূহলী এলাকাবাসী জাহাজের কাছে এলে কিছু লোক হতাহত হন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারও। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি জাহাজে গ্যাস লিকেজে বেশ কয়েকজন হতাহত…
বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের আগে তাকে নির্ধারিত শপথ নিতে হবে। ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে সংসদের স্পিকারের কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন। ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করায় বর্তমানে সংসদের স্পিকারের কার্যাবলি পালনের দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের ওপর রয়েছে। অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী,…