Author: অর্থনীতি প্রতিবেদক

বাংলাদেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর করা হবে। তবে এক ধাক্কায় এত দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও অস্বাভাবিক বলছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এতে করে এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং যাত্রী—সব পক্ষই বড় ধরনের চাপের মুখে পড়বে। বন্ধ হতে পারে দেশের এয়ারলাইন্স ও এয়ারলাইন্স সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার তেলের দাম বাড়াতে জুম অ্যাপে জরুরি সভা করে বিইআরসি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক…

Read More

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও, এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাই কমিশনারে সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার…

Read More

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার। এই চর্চার ওপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। নিশিরাতের নির্বাচন ও ফ্যাসিস্ট শাসনামল থেকে পাওয়া ইতিহাসের শিক্ষা বিএনপি সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে…

Read More

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানে মৌসুমের নতুন চা পাতার কুঁড়ি তোলা। কয়েক মাস বিরতির পর আবারও সবুজে ভরে উঠেছে বাগানগুলো, আর নতুন পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান ও মোকাম ডিভিশনের বাগানগুলোতে নতুন চা পাতার কুঁড়ি তুলতে আনন্দে মাতোয়ারা হয়ে কাজ করছেন শ্রমিকরা। জানা যায়, চা গাছ প্রুনিং (ছাঁটাই) করার কারণে গত তিন থেকে চার মাস চা উত্তোলন বন্ধ ছিল। প্রুনিং শেষ হওয়ার পর গাছে নতুন কুঁড়ি গজাতে শুরু করলে আবারও শুরু হয় পাতা চয়ন ও ট্রিপিং কার্যক্রম। এতে পুরো বাগানজুড়ে আবারও ফিরে এসেছে…

Read More

ঈদুল ফিতরের টানা ছুটির তৃতীয় দিনেও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ঘুরে বেড়ানো পর্যটকদের মাঝে ছিলো এক অন্যরকম আনন্দ। অনেকেই ব্যস্ত নগর জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির অপরুপ লীলাভূমির খুঁজে ছুটে এসেছেন। আবার কেউ চার দেয়ালের বন্ধিদশা থেকে বেরিয়ে আসেন প্রকৃতির ভেতর মুক্ত বাতাসে প্রাণভরে একটু দূষনমুক্ত নি:শ্বাস নিতে। প্রকৃতির চির চেনা সবুজের ভেতর কিছু সময় কাটিয়ে অনেকেই ফিরে পেয়েছেন মনোমুগ্ধকর এক নির্মল প্রশান্তি। ব্যস্ত নগরীর জীবনের কোলাহল থেকে দূরে নীরব প্রকৃতির মাঝে লুকিয়ে আছে ভিন্ন এক আনন্দ। যতদূর চোখ যায়, দেখা মেলে সবুজে মোড়ানো অপরূপ দৃশ্য। প্রকৃতির ভেতর লুকিয়ে থাকা অপরূপ দৃশ্য নিজ চোখে অবলোকন করতে জেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পরিবার…

Read More

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের টানা ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। পাশাপাশি স্থানীয়দের ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে আসেন সমুদ্র বালিয়াড়িতে। দুইয়ে মিলে সমুদ্র সৈকত লোকে লোকারণ্য। সোমবার, ২২ মার্চ, ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সরজমিনে দেখা যায় লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের পাশাপাশি হিমছড়ি, ইনানী ও পাটোয়ারটেক সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করতে দেখা যায়। বিশেষ করে লাবনী পয়েন্ট ও সুগন্ধা পয়েন্টের দৃশ্য অন্য রকম, নোনা জলে সমুদ্রস্নান, সমুদ্রের ঢেউয়ের তালে তালে জেটস্কিতে চড়ছেন, বালিয়াড়িতে বাইক আর ঘোড়া রাইড করছেন।…

Read More

দিনাজপুরের ফুলবাড়ীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা করলেন দিনমজুর এনামুল হক (৬৫)। এনামুল হকের বুদ্ধিমত্তা আর দৃঢ় মনোবলের জন্য লাঠির মাথায় কলার মোচার লাল পাপড়ির সংকেত দেখিয়ে থামিয়ে দেন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ট্রেনের শত শত যাত্রী।  ঘটনাটি ঘটেছে, আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটারের মাঝামাঝি এলাকায়। স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের দিনমজুর এনামুল হক সকালে কাজের উদ্দেশ্যে রেলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটারের মাঝামাঝি এলাকার প্রায় এক ফুট রেললাইন ভাঙা দেখতে পান।  এ সময় আশপাশের লোকজনকে…

Read More

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে  দেশে ফিরেছে ৩৩ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশু। রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৪ জন শিশু ৪ জন নারী ও ২৫ জন পুরষ। ফেরত আসারা হলো:পাবনা জেলার জহির আলীর ছেলে আব্দুল্লাহ (৩৬) একই জেলার আজিজুল মল্লিক এর ছেলে হোসেন আলী (২৯) ময়মনসিংহ জেলার ভালুকা থানার শামছুল হক এর ছেলে মফিজুল হক,(৩৪) ত্রিশাল থানার আব্দুল আলীম এর ছেলে মোকামজেল হোসেন (২৮) নারায়নগঞ্জ জেলার বাবুল ভুইয়ার ছেলে শ্যামল ভুইয়া (২৮) একই জেলার আমির হোসেন এর…

Read More

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া মহিলা কলেজ এ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায়। দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট সাকিল আহমেদ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। এদিকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী শ্রমিক…

Read More

ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিলনা। তাই দীর্ঘদিন পর এদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবেনা। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি ২২ মার্চ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।…

Read More