Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে রাজি হয়েছে। সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও ট্রাম্প যোগ করেছেন যে, তিনি কোনো চুক্তির গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, যদি কোনো চুক্তি হয়, তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য একটি দুর্দান্ত সূচনা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের যে আলোচনার কথা তিনি দাবি করছেন, সেখানে…

Read More

আইইএ প্রধানের সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ‘বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের হুমকির মুখে রয়েছে।’ তিনি বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের সংকট ও ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাবের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি দুটি তেল সংকট ও একটি গ্যাস বিপর্যয়ের সমন্বয়’ এবং এর ফলে কোনো দেশই প্রভাবমুক্ত থাকবে না। উপসাগরীয় দেশগুলোতে হামলা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সোমবার সকালে নতুন হামলা প্রতিহত করে আর বাহরাইনে সাইরেন বাজে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ভূপাতিত ধ্বংসাবশেষের আঘাতে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। খবর এএফপি’র। ইসরাইলের ‘ব্যাপক’ হামলা ইসরাইলি সামরিক বাহিনী জানায়,…

Read More

বান্দরবান, ২৩ মার্চ, ২০২৬, (বাসস) : ঈদের ছুটি মানেই আনন্দ আর ভ্রমণ। আর সেই আনন্দকে পূর্ণতা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন পর্যটকরা পার্বত্য জেলা বান্দরবানে। সবুজ পাহাড়, মেঘের খেলা আর নির্মল পরিবেশে সময় কাটাতে পর্যটকদের উপচেপড়া ভিড় এখন এখানে। নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাতসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে দেখা গেছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। কেউ করছেন কায়াকিং, কেউ জীফ লাইনে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন। আবার কেউবা তুলছেন প্রকৃতির সাথে সেলফি। নীলাচল পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা ঐন্দ্রিলা বিশ্বাস বাসস’কে বলেন, বান্দরবানের প্রকৃতি অসম্ভব সুন্দর। পাহাড়গুলো যেন আমার কাছে এসেছে। চারদিক শুধু পাহাড় দিয়ে ঘেরা। দেখতে…

Read More

বরিশাল, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে। রোববার বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক বা বিতর্ক থাকে, তা নির্ধারণ করবেন সাংবাদিকরাই। আমাদের নির্ধারণ করার কোনো দরকার নেই। তিনি আরও বলেন, কে ছোট সাংবাদিক, কে বড় সাংবাদিক, কে…

Read More

ভারত সফর বাতিল করেছেন পপ তারকা শাকিরা।এতে হতাশ হয়েছেন পপ সম্রাজ্ঞীর লাখো ভক্ত। দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল শাকিরার। তার এই সফর ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল শাকিরার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায়…

Read More

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়। নিজেদের মাঠ মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। আদেমোলা লুকম্যান গোল করে দলকে লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন মিনিট পর ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ টিকেনি। বদলি হিসেবে নেমে নাহুয়াল মলিনা ৬৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান। পরে আবারও এগিয়ে যায় রিয়াল, ৭২ মিনিটে ভিনিসিয়ুস চমৎকার গোলে ব্যবধান ৩-২ করেন। র…

Read More

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার (২২ মার্চ) ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে। তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার (২৩ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার তারা মোট ৬৩টি হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯…

Read More

ঈদের আগে দুইবার স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে ভরিতে সবশেষ ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। নির্ধারিত ওই দামেই আজ সোমবারও বিক্রি হবে স্বর্ণ। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে…

Read More

ফরিদপুর জেলা ছাত্রদলের কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত বহিষ্কার করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা ছাত্রদল কঠোর…

Read More

নিরাপত্তার স্বার্থে এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে সারাদেশের পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল পাম্প মালিকদের সংগঠন রোববার (২২ মার্চ)  রাতে তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানায়। এখন বাস্তবতাটা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত হয়ে পড়ছেন। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলো তেল দেওয়ার নজেল ম্যানরাও বিরক্ত, তারা ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন…

Read More