Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় অবস্থিত ডিপোটিতে পৌঁছান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় জনগণ কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি…
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রংধনু সেবা সংঘ। মূলত ঈদে সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারও এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জে এসওরোডস্থ উদয় স্মৃতি ঈদগাহ মাঠে রংধনু সেবা সংঘের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত তিনশত শিশুর মাঝে ঈদ সামগ্রী পোশাক বিতরণ করে রংধনু সেবা সংঘ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাছলিমা আক্তার লিজা, সহ-সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, কার্যকরী সদস্য ফয়সাল মেজবাহ, লিয়ন, রবিন,জুয়েল,জয়,রকি,মামুন,রাসেদ,রাজির প্রমুখ। এসময় সংগঠনটির সভাপতি তাছলিমা আক্তার লিজা বলেন, রংধনু সেবা সংঘের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করার সময়…
শেখ রবিউল বর্তমানে নৌপরিবহনের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে মন্ত্রী লঞ্চ টার্মিনালের বিভিন্ন গেট, যাত্রীসেবা কেন্দ্র ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ঈদে বাড়ি ফেরা লোকজনের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই। তারপরও যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবেন। সোমবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে জাগো নিউজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট…
দেশের সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা নেবো। সেটা খুব জটিল কোনো পরীক্ষা নেওয়া হবে না। ক্লাস ওয়ানে তো আর আমরা ওদের নিউরোসার্জন বানাবো না। একটা সিম্পল টেস্টের মাধ্যমে স্কুলে ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং বাণিজ্য ও তদবির বাড়বে কি না, এমন প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, ‘এখানে কোচিং করানোর সুযোগ রাখা…
এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক করতে সরকার এ আইন সংস্কারের বিষয়ে কাজ করছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নন—এমন ব্যক্তিদের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয়…
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে মার্কিন নৌবাহিনী এখনও ‘প্রস্তুত নয়’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। “হ্যাঁ এটা সত্যি যে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে জ্বালানি পরিবহনে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যদি একটি দীর্ঘমেয়াদি সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে স্বল্পমেয়াদি কিছু যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে।” সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী বলেন, “এটা হয়তো শিগগিরই ঘটবে, কিন্তু এখন সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। কারণ এই মুহূর্তে আমাদের সমস্ত সামরিক শক্তি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং এই সক্ষমতা উৎপাদনকারী যাবতীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে…
টাঙ্গাইলের মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়। এসময় ২১জনকে যাকাতের টাকা প্রদান করা হয়। জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে ২৫ কার্টুন বা ২০০ কেজি খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। স্বল্প পরিমাণে আসা এই খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে শনিবার খেজুর ও যাকাতের টাকা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা…
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামের মৃত মকবুল হোসেনে স্ত্রী ৮৯ বয়স্ক বৃদ্ধা মমিনা বেগম। জীবিত থেকেও সরকারি খাতায় মৃত দেখানোর কারণে দীর্ঘ তিন বছর থেকে বয়স্কভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এই বৃদ্ধা। ভুল ভেরিফিকেশন আর জনপ্রতিনিধির দায়িত্বহীন সুপারিশের কারণে তিন বছর ধরে বন্ধ রয়েছে তার বয়স্কভাতা। এতে চরম কষ্টে দিন কাটছে এই বৃদ্ধার। জানা যায়, ২০২৩ সালের ৯ আগস্ট উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে সকল ভাতাভোগীদের ভেরিফিকেশন কার্যক্রম চালানো হয়। সে সময় জীবিকার প্রয়োজনে বৃদ্ধা মমিনা বেগম ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় ভেরিফিকেশনের সময় তাকে তার বাড়ীতে না পেয়ে এবং পরবর্তীতে তার সম্পর্কে কোনো প্রকার খোঁজখবর না নিয়েই…
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজদিখান বাজার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। এসময় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার মাসুদ রানা, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ, শামসুজ্জামান পনির,…
জন্ম থেকেই দুই হাত নেই তার। তাই ছোটবেলা থেকে নিজের পা দুটিকে হাতের বিকল্প হিসেবে তৈরি করেছেন তিনি। জীবনের ৬০টি বছর পার করা যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের অদম্য সেই নারীর নাম ছাকিনা বেগম। রবিবার (১৫ মার্চ) সকালে সেই অদম্য নারীর বাড়িতে গিয়ে নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার দিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী। ছাকিনা বেগম সিংগাড়ী গ্রামের মৃত শামসুর সরদারের মেয়ে। জানা গেছে, ছাকিনা বেগম ঘরের সব কাজ পা দিয়েই করেন। মাছ ও সবজি কাটা, রান্না করা, চুল বাঁধা, কাপড় পড়া সহ সব কাজ পা দিয়ে কতে হয়…