Author: মো.শাকিল শেখ, সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন উইলিয়ামস সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও সঞ্চালনা করেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা কারখানা স্থানান্তরের কারণে তাদের হয়রানি বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটির কর্তৃপক্ষ হঠাৎ করেই কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা সেখানে যেতে অপারগতা প্রকাশ করলে তাদের চাকরি থেকে পদত্যাগ করে চলে…

Read More

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সোহেল হোসনাইন কায়কোবাদ তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার পর সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও…

Read More

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত হয়ে জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসী হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেল করেছে ভুক্তভোগী মোঃ কুতুব উদ্দিনের সংবাদ সম্মেলন। রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মোঃ কুতুব উদ্দিন বলেন,আমি আমার এলাকায় নির্মাণাধীন রাস্তায় বালু দেওয়ার সাব-কন্ট্রাক্ট নিয়ে বালু দিচ্ছিলাম। সেখানে মাফুজ সহ ১২/১৩ জন আমার পঁঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং বলে এখানে বালু দিতে হলে আমাদের উক্ত টাকা দিতে হবে। আমি রাজি না হওয়ার কারণে গত ৮মার্চ রবিবার বিকালে প্রতিদিনের ন্যায় আমি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ফয়লা বাজারের বেলি ব্রিজের নিচে পৌঁছালে পূর্ব থেকে ওত…

Read More

চলমান ইরান যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে ভারতের পররাষ্ট্রনীতি এক চরম পরীক্ষার সম্মুখীন হয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের অনিশ্চিত আচরণের ভয়ে অনেকটা ‘চুপ’ থাকার কৌশল নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কূটনীতিক ও নীতিনির্ধারকদের একটি অংশ বহুদিন ধরেই বলে আসছেন, বিশ্বব্যবস্থায় শক্তিধর দেশগুলোই শেষ কথা বলে। আন্তর্জাতিক আইন বা চুক্তি অনেক সময়ই সেই শক্তির ব্যবহার ঠেকাতে পারে না। এই দৃষ্টিভঙ্গি থেকেই ভারত পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছিল, যখন তারা ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমালোচনা করছিল। ভারতের অনেক কর্মকর্তা মনে করেন, ট্রাম্পের নীতি আসলে যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্রই প্রকাশ করে—যেখানে…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) সরানোর পরিকল্পনার মধ্যেই জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন বিরল কোনো ঘটনা নয়। কারণ, গত দু’দশক ধরেই জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরিয়া প্রণালীতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পিয়ংইয়ং। বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ২০০৬ জালে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে জাতিসংঘ, কিন্তু পিয়ংইয়ংকে দমানো যায়নি। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র…

Read More

ধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। শনিবার মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, বোরবার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারে পানি করার সময়…

Read More

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডেন্স যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে জানুয়ারিতে একটি নতুন যৌথ কোম্পানি গঠনের চুক্তি চূড়ান্ত করে। নতুন প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি। এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষার দায়িত্ব নেবে। তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনের চুক্তি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ফি পেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সম্প্রতি যে বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে তার অংশ হিসেবে বিনিয়োগকারীরা এই অর্থ পরিশোধ করবেন। এর আগে…

Read More

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ বিধ্বংসী শিহাব ইটা ভাটা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  ভেঙে গুড়িয়ে দেয়া চিকনি আবারও নির্মাণ করে দেদারসে পোড়াচ্ছে ইট।  এই ইটভাটার খুটির জোর কোথায় জানতে চায় এলাকাবাসী। জানাযায়, উপজেলার ঘুড়কা ইউপি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনবসতি পূর্ণ  এলাকায় ঢাকা – বগুড়া মহাসড়কের পাশে  পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই, সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে গড়ে উঠেছে  শিহাব ইট ভাটা। গত মাসে পরিবেশ অধিদপ্তর কর্তৃক  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অবৈধ ইট ভাটার চিকনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার শুরু হয় চিকনি নির্মাণ কাজ। নির্মাণের বিষয়ে জানতে চাইলে ইট ভাটার পরিচালক আসমত আলীর ছেলে সাংবাদিকদের বলেন  আমরা …

Read More

জয়পুরহাটে পৌর শহরের বারিধারা আবাসিক এলাকায় পৌরসভার সহযোগিতায়-  বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে- পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পৌরসভা ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি  বারিধারা আবাসিক এলাকায় গিয়ে শেষ হলে সেখানে- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক- উত্তম কুমার রায় এ পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির আহবায়ক লোকমান হোসেন, সোসাইটি সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার , ডাক্তার তুলশী রায় পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ অভিযানে  সকলের সম্মিলিত অংশগ্রহণে- বারিধারা আবাসিক এলাকার সড়ক ও অলি গলির…

Read More

গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে সৌদির বাদশার উপহারের খেজুর মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের এতিম, গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। পরিষদের সভাকক্ষে উপজেলা ৩৬টি মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের প্রধানদের হাতে ও ২ জন তৃতীয় লিঙ্গের মাঝে এই খেজুর বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ সময় উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Read More