Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: এম জসিম উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উখিয়া সদরস্থ ‘কাশ্মীরি কিচেন হাউস’-এর দ্বিতীয় তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কামরুন্নেছা তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি। এছাড়াও উপস্থিত ছিলেন,নির্বাহী পরিচালক হেল্প কক্সবাজার আবুল…
সাভারের আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সংবাদ সম্মেলন করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার ২ নম্বর আসামি ও ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো. জাকির হোসেন সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে মামলার অভিযোগ ও ঘটনার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি দাবি করেন, গত ৯ মার্চ আশুলিয়ার শ্রীপুরে দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় তাকে এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে জড়িয়ে…
চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় নিহত উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের জানাযা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রামট্রাকের ধাক্কায় কামাল গুরুত্বর আহত হয়। এরপর উদ্ধার মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। পারিবারিক জীবনে…
মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির একটি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (১১ই মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। সম্মানহানির ভয়ে প্রথমে ভুক্তভোগী সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল (প্রায় ৬ হাজার ৬০০ টাকা) পাঠান। এরপর বিভিন্ন সময়ে আরও ২ লাখ ২১ হাজার টাকা আদায় করা হয়। তবুও আসামি পুনঃরায় ৫ লাখ টাকা দাবি করে হুমকি দিতে থাকে। র্যাব জানায়,ভুক্তভোগী মৌলভীবাজার সদর উপজেলার মডেল থানার দক্ষিণ কলিমাবাদ এলাকার বাসিন্দা এবং সৌদি আরব প্রবাসী। মোবাইল ফোনের মাধ্যমে আসামি পঙ্খী আলীর সঙ্গে…
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হওয়া দুই স্বর্ণকারকে প্রায় ২১ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা ১ কোটি ৮৫ হাজার টাকাও ফেরত দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন, শহরের গাছতলাঘাট এলাকার সপু দেবনাথ (৩০) ও ভৈরব বাজারের শীমল দেবনাথ ২৭)। আটক হওয়া ব্যক্তির মধ্যে সপু দেবনাথ ভৈরব বাজারের ‘কথা শিল্পালয়’ নামের স্বর্ণের দোকানের মালিক। ১২মার্চ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জব্দকৃত টাকা ফেরতসহ আটককৃতদের ছেড়ে দেয়ায় জনমনে নানান প্রশ্ন উঠে। অভিযোগ রয়েছে, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ফয়জুল ইসলামকে ম্যানেজ করে বিষয়টি রফাদফা করা হয়। একটি সূত্র জানান, সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম…
যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও যানজট মুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪ টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে, এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই। গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশেজুড়ে ছড়িয়ে থাকা এই ১৪ টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে । যানবাহনের উইনশিল্ডে লাগানো আরইফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাগুলোতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ফলে, কোথাও না থেমেই গ্রাহক সরাসরি…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘রকস্টার’ শিরোনামের এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এর আগে গুঞ্জন উঠেছিল, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে…
প্রেমের বিয়ে কোনো পরিবারই মেনে না নেওয়ায় আজহারুল ইসলাম বাবু নামে যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজহারুল ইসলাম বাবু (২৪) উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাবিবুর গাজীর ছেলে। স্থানীয়রা জানান, আজহারুল ইসলাম প্রেম করে স্থানীয় এক মেয়েকে বিয়ে করে। তাদের বিয়ে কোনো পরিবারই মেনে নেয়নি। এতে ক্ষোভে দুঃখে আত্মহত্যা করেছেন ওই যুবক। সবার অগোচরে বসতবাড়ির সামনে রান্নাঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আজহারুল ইসলাম বাবু আত্মহত্যা করেন বলে প্রতিবেশী মোস্তফা কামাল জানিয়েছেন। পাইকগাছা থানা গোলাম কিবরিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ওই হাসপাতালে গেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জামায়াত আমির হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর নিকট তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান আল্লাহর নিকট মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন। হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
রাশিয়ান তেল ব্যবহারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মের্জ বলেন, আমরা বিশ্বাস করি- এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে। বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই- এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে। ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি ‘বিরত বা বিভ্রান্ত’ হবে না বলেও উল্লেখ করেন তিনি।