কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উখিয়া সদরস্থ ‘কাশ্মীরি কিচেন হাউস’-এর দ্বিতীয় তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কামরুন্নেছা তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি। এছাড়াও উপস্থিত ছিলেন,নির্বাহী পরিচালক হেল্প কক্সবাজার আবুল কাশেম, উখিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: সেলিম উদ্দিন, পোষ্ট মাষ্টার এসএম জসিম,রত্না পালং উচ্চ বিদ্যালয়ের সিনির শিক্ষক মনসুর আলম, শ্রমিক সভাপতি রিদুয়ানুল হক জীসান,আমার দেশ পত্রিকার সম্পাদক ইব্রাহীম মোস্তফা, জাতীয় সাংবাদিক সংস্থা হেলাল উদ্দিন, সঞ্চালনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক এমএ আব্দুস সাত্তার আযাদ। এছাড়াও অনুষ্ঠানে উখিয়া উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
