Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক খাদে উলটে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৪ জন।

    মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনাখালী এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মাহে আলমের বাবার নাম মৃত মজিবুর রহমান। তিনি উপজেলার সোনাখালী এলাকায় বাবরকপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলার সদর এলাকায়।

    আহতরা হলেন- বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলী নুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান ও সোনাখালী এলাকার মুনসুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয় মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পথচারী মাহে আলম নিহত হন। আহত হন অটোরিকশা চালকসহ ৪ জন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    পূবাইলে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

    July 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.