Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার ২১ ঘণ্টা পর থানা থেকে মুক্ত

    ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার ২১ ঘণ্টা পর থানা থেকে মুক্ত

    Reduanul Hoqueএম.আর রুবেল, ভৈরব March 14, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হওয়া দুই স্বর্ণকারকে প্রায় ২১ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা ১ কোটি ৮৫ হাজার টাকাও ফেরত দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন, শহরের গাছতলাঘাট এলাকার সপু দেবনাথ (৩০) ও ভৈরব বাজারের শীমল দেবনাথ ২৭)। আটক হওয়া ব্যক্তির মধ্যে সপু দেবনাথ ভৈরব বাজারের ‘কথা শিল্পালয়’ নামের স্বর্ণের দোকানের মালিক। ১২মার্চ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জব্দকৃত টাকা ফেরতসহ আটককৃতদের ছেড়ে দেয়ায় জনমনে নানান প্রশ্ন উঠে।
    অভিযোগ রয়েছে, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ফয়জুল ইসলামকে ম্যানেজ করে বিষয়টি রফাদফা করা হয়। একটি সূত্র জানান, সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম নিজেই সব কিছু যাচাই-বাছাই করে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তবে ভৈরব সার্কেলের এএসপি রফাদফার বিষয়টি অস্বীকার করছেন। জানাযায়, গত বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভৈরব শহরের রেলওয়ে স্টেশন রোডের পৌর কবরস্থানের সামনে টহল পুলিশের অভিযানের সময় টাকার বস্তা নিয়ে রিক্সাযোগে যাওয়া পথে সপু দেবনাথ ও শীমল দেবনাথকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বস্তায় ও একটি কাঁধব্যাগে থাকা ১কোটি ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।
    বিপুল পরিমাণ টাকা জব্দ ও দুই স্বর্ণকারকে আটকের পর টাকা ফেরত ও আটককৃতদের ছাড়াতে রাতেই থানায় যোগাযোগ করেন স্বর্ণকার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দেবনাথসহ একটি প্রভাবশালী মহল। পরে সারাদিনের নাটকীয়তার পর গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। সাথে ফেরত দেয়া হয় জব্দকৃত টাকা। পুলিশ এমন ভুমিকায় সাংবাদিক মহলসহ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দের দাবি, প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে টাকার বৈধ উৎস প্রমাণিত হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ভৈরব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর কবরস্থানের সামনে চেকপোস্ট এলাকায় টহল ডিউটিতে ছিলেন। এ সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রিকশাযোগে ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন সপু দেবনাথ ও তার সহকর্মী শীমল দেবনাথ। রিকশাটি কবরস্থানের সামনে পৌঁছালে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ রিকশার গতি রোধ করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়ায় তাৎক্ষণিক ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এবং ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপারকে ঘটনাটি জানান এসআই শাহ আলম। পরে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ভৈরব থানার ওসি ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া অর্থ ও আটক ব্যক্তিদের ভৈরব থানা পুলিশের হেফাজতে নেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত ব্যক্তিরা স্বর্ণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত হয়ে ভৈরব বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে।
    ভৈরব স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দেবনাথ বলেন, তাঁর পাশের দোকানের মালিক সপু দেবনাথ তার ম্যানেজারকে দিয়ে কয়েকজন ব্যবসায়ীর স্বর্ণ ঢাকায় বিক্রি করে মহানগর ট্রেনে ভৈরব স্টেশনে নেমে বাড়ি যাওয়ার পথে পুলিশ ১কোটি ৮৫ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা শুনে রাতেই থানায় যোগাযোগ করি। আজ সকালে প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেয়ার পর রাতে আটককৃতদের ছেড়ে দেয় এবং জব্দ হওয়ার টাকা ফেরত দেন। ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বিপুল পরিমাণ টাকা জব্দ ও দুইজনকে আটক হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তথ্য যাচাই-বাছাই করে টাকার বৈধ উৎসের প্রমাণ দেয়ায় উর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে আটক হওয়া ব্যক্তিদের ছেড়ে দেয়া হয় এবং সঙ্গে জব্দ হওয়া টাকা ফেরত দেয়া হয়েছে। যাচাই-বাছাই করার জন্য তাদের ছাড়তে কিছুটা সময় নেয়া হয়। তারপরও পরবর্তীতে যদি কোন সমস্যা হয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
    ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ফয়জুল ইসলাম রফাদফার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকার বৈধ উৎস যাচাই-বাছাই করতে সময় লেগেছে। ঢাকার তাঁতী বাজারের বীথি নামক স্বর্ণের দোকানে ৪৫ ভরি স্বর্ণ বিক্রির টাকা এগুলো। ৭লাখ টাকা আটককৃতের একাউন্টে আগেই পাঠিয়ে দেয়া হয়। রাতে বাকী ১কোটি ৮৫ হাজার টাকা নিয়ে ট্রেনযোগে ভৈরব স্টেশনে নেমে বাড়ি যাওয়ার পথে পুলিশ আটক করে। তিনি বলেন, ওই সময় টাকার সঙ্গে স্বর্ণ বিক্রির রশিদ ছিলোনা। সকাল ১১টায় রশিদ নিয়ে আসলে তা যাচাই-বাছাই করার পর উর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে রাত ৯টার দিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ভৈরব বাজারের স্বর্ণ ব্যবসায়ীর জিম্মাই আটককৃতদের ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত টাকা বুঝিয়ে দেয়া হয়।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    এম.আর রুবেল, ভৈরব

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.