Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে শিল্পপতির বাসা লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবর্ষণকালে ব্যবহৃত একটি এসএমজি (সাবমেশিনগান), একটি বিদেশি রিভলভার, পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজন হচ্ছেন-কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মনির ও সায়েম। তিন আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে। একই সঙ্গে গ্রেফতারদের কাছ থেকে একটি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। ভিডিওটির বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, সাজ্জাদ আলী খানের দলে ভিড়তে হলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করতে হয়। সেই শপথবাক্যের ভিডিও ক্লিপ বিদেশে পলাতক সাজ্জাদের কাছে পাঠানোর পর সে অনুমোদন দেয়। এরপর থেকেই…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে। এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ আগে (৩টা ১০ মিনিটে) তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।অস্ত্রোপচারের পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি…
হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমানে মেডিকেল বোর্ড এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক…
চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে সরাসরি ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অপু বিশ্বাস বলেন, ২০১৬ সালের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে নোংরামির প্রবণতা বেড়ে গেছে এবং ধীরে ধীরে এটি পুরো শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়, ‘একসময় পূর্ণাঙ্গ চলচ্চিত্র দিয়েই শিল্পীরা দর্শকের ভালোবাসা পেতেন। কিন্তু এখন চলচ্চিত্র শিল্প অনেকটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, বলিউড, হলিউড বা টালিউডে মতভেদ থাকলেও সেখানে সবাইকে নিয়ে কাজ করার পরিবেশ রয়েছে। কিন্তু দেশের চলচ্চিত্র অঙ্গনে সেই পরিবেশ নেই। ২০০৭ সালে যখন তিনি চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন,…
মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হয়েছেন। তবে এই আগুন কোনো হামলা বা যুদ্ধজনিত কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটির প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় রণতরীর ইঞ্জিন বা চালনাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। আগুনে আহত দুই নাবিক বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলেও জানিয়েছে সেন্টকম। কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের পরও বিমানবাহী রণতরীটি সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে। বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’তে অংশ নিতে বর্তমানে এটি লোহিত সাগরে অবস্থান করছে। তবে কিছুদিন আগে রণতরীটির টয়লেট ব্যবস্থা অকেজো হওয়ার…
জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি যখন তার ভাষণ দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই বিরোধীদলীয় বেঞ্চ থেকে সংসদ সদস্যরা সজোরে স্লোগান দিতে শুরু করেন। তারা রাষ্ট্রপতির উপস্থিতিতেই বিভিন্ন প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনৈতিক…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন থেকে ওয়াক আউট করে এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি তিনটি অপরাধে অপরাধী বলে দাবি করেছেন জামায়াত আমির। জামায়াত আমির বলেন, এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশে ভাষণ…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। এদিকে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারদলীয় সংসদ সদস্যরা হাসিমুখে রাষ্ট্রপতির বক্তব্যের শুরুতেই অভিনন্দন জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই রাষ্ট্রপতিই ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন এই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন? বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্টের বিকাল বেলা এবং ৬ আগস্ট আলাপ-আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে– সেই রাষ্ট্রপতিকে আজ…