Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: এস,এম,ইসাহক আলী রাজু, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে সহকারী শিক্ষক পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে নিলেও জমিদাতার দুই মেয়েকে চাকরি দেওয়া হয়নি। উপজেলার নাজিরপুর দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির দুর্নীতি ও শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্ত করে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শনিবার (১৪মার্চ) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুন। এসময় ফেরদৌসীর পিতা কোবাদ আলী, সুমাইয়ার পিতা বদর আলীসসহ মুক্তার আহমেদ ও জয়নুল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় স্থানীয় কোবাদ আলী ও তার ছোটভাই বদর আলী নামের দুই ব্যাক্তির কাছ থেকে তাদের মেয়ে জান্নাতুল…
কক্সবাজারের ঈদগাঁওয়ে সংঘটিত আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ মার্চ রাতে সংঘবদ্ধ চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১টি চোরাই ইজিবাইক। ১৪ মার্চ ( শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে একটি ইজিবাইক পার্কিং থেকে চুরির ঘটনায় ভুক্তভোগী আবু নাছির বাপ্পী থানায় অবহিত করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনাস্থলের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের আলী আহমদের পুত্র মোঃ রায়হান (২০)…
নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তিনি মাস্টারপাড়া এলাকার ট্রাক্টরচালক জসীম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙাতে গেলে একটি সাপ মেহেদী হাসানকে কামড় দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে সাপে কামড়ের প্রতিষেধক দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল…
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন,পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি এটি আমাদের জীবনের সাথে মিশে আছে, এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল আমাদের পাটকল বন্ধ মিলগুলো আবার চালু করা এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা। শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় প্লাস্টিক ও পলিথিন কে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত…
চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যার অন্যতম আসামি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী আরিফকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার ( ১৩ মার্চ) রাত ৯ টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের বারইয়ারহাট বাজারের উত্তরা বাস স্ট্যান্ড থেকে আসামি কাজী আরিফ কে গ্রেফতার করা হয়। আটককৃত কাজি আরিফ বারৈয়ারহাট পৌরসভার গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং বারইয়াহাট পৌরসভার হাওয়া ভবন সংলগ্ন জামালপুর সড়কের সামনে তিন রাস্তার মাথায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও নিরাপদ সড়ক চাই ( নিসাচ) এর মিরসরাই উপজেলা শাখার…
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পালনের ঘোষণা দিয়েছেন। বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, ড্রেন, জলাধার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার…
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে সংখ্যালঘু ০৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষক আলী মোল্যা (৫০)কে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ…
টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাঙচুরের ঘটনাসহ আহত হয়েছেন ১ জন। এঘটনায় মধুপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়ালিয়া পশ্চিম পাড়া গ্রামে। আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পিতা মো: সৈয়দ আলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ৮/৯ জনকে আসামি করে বুধবার (১২মার্চ) রাতে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। মধুপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কুড়ালিয়া( পশ্চিমপাড়া) গ্রামের বিবাদী মোঃ খলিলুর রহমান ও তার ছেলে মোঃ মতিয়ার রহমান (৪০) মোঃ লিয়াকত আলী (৫০) মতিয়ার রহমান স্ত্রী সীমা আক্তার…
ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজ বৃহত্তর ফরিদপুর জেলা বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ, ধর্মীয় নেতা সৈয়দ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম রেজা। এতে বক্তব্য রাখেন কবিরাজ মো. মঞ্জুর মল্লিক, ডা. কাজী নাসরিন, ডা. আশিকুর রহমান, বাবুল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন। তাদের দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের…
সূর্যের আলো তখন পুরোপুরি ঝলকানি নেই। কুয়াশা ভেজা সবুজ গালিচার মতো ছড়িয়ে থাকা চা বাগানের পাতাগুলো যেন নিঃশব্দে অপেক্ষা করছিল। অনেক দিন ধরে আকাশের দিকে তাকিয়ে থাকা সেই অপেক্ষার শেষ হলো এক ফসলা বৃষ্টিভেজা সকাল।মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে শুক্রবার নেমে এলো কাঙ্খিত বৃষ্টি। দীর্ঘ খরার পর সেই বৃষ্টির টুপটাপ শব্দ যেন নতুন প্রাণ ফিরে পেল ক্লান্ত গাছগুলোর শরীরে। ভোর ৫টা থেকে ৬টার মধ্যে পড়ল ৩.৮ মিলিমিটার বৃষ্টি। তারপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা—আরও জোরে নামল বৃষ্টি, ৩২.৫ মিলিমিটার। সব মিলিয়ে দিনের শেষে রেকর্ড হলো ৩৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত। বাগানের শ্রমিকেরা যখন ভেজা মাটিতে পা রাখলেন, তাদের চোখেমুখে ফুটে উঠল স্বস্তির হাসি।…