নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তিনি মাস্টারপাড়া এলাকার ট্রাক্টরচালক জসীম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙাতে গেলে একটি সাপ মেহেদী হাসানকে কামড় দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে সাপে কামড়ের প্রতিষেধক দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাপের কামড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
