Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশে ১৪টি জায়গায়…

Read More

রাত ৮টার কিছু বেশি। বাড্ডার প্রগতি সরণি সড়ক দিয়ে ঢাকার বাইরের একটি পরিবহনের সঙ্গে রীতিমতো রেস করছিল একটি ব্যাটারিচালিত রিকশা। আসনে দুই নারী। রেষারেষির মধ্যে পরিবহনের সামান্য ধাক্কায় মুহূর্তে দুমড়ে-মুচড়ে গেলো রিকশা। যাত্রীরা যেন উড়ে গিয়ে আছড়ে পড়লেন সড়কে। আশপাশের লোকজন ধরে নিয়ে গেলেন হাসপাতালে। প্রতিদিন অফিস শেষে এই সড়কে ফুটপাত ধরে হাঁটা আশিকুর রহমানের সামনে ঘটে এ দুর্ঘটনা। এর দুদিন পরে ঠিক একই জায়গায় আরেকটি সড়কের অর্ধেক দখল করে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে পিষে দেয় বাস। এ ঘটনার পর ব্যাটারিচালিত রিকশা এখন আশিক সাহেবের কাছে আতঙ্ক। জাগো নিউজের কাছে ঘটনার বর্ণনা করে দীর্ঘ পথ হাঁটলেও আর রিকশা চড়বেন…

Read More

নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে হতাশাজনকভাবে। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শেষ পরাজয়ের পর দলের প্রধান কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ জানান, তিনি আপাতত দেশে ফিরে যাচ্ছেন। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। অনেকদিন ধরে বিষয়টি তার মাথায় ঘুরছে। বাটলার আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাবেন। চার গোলে হারের ব্যাখ্যা দিতে গিয়ে বাটলার বলেন, ‘বাংলাদেশ খুব খারাপ ফুটবল খেলেনি। ভালো ফুটবলই খেলেছে। তবে ফিফা র‌্যাংকিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলতে গেলে পার্থক্যটা স্পষ্ট হয়ে…

Read More

দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তারা ঘরে বসেই ভাতা পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তার আগে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) বিকেলে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি বড়ো ট্যাংকার চট্টগ্রাম বন্দর জলসীমায় নোঙর করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ‘এমভি জি ইউ ছি’ নামক এই তেলবাহী জাহাজটি সোমবার (৯ মার্চ) বিকেলে বন্দরে ভিড়েছে। বিশ্ব রাজনীতিতে চলমান অস্থিরতার কারণে দেশে পরিবহন খাতের প্রধান জ্বালানি ডিজেল ও অকটেন নিয়ে যখন এক ধরনের সঙ্কটকাল চলছিলো, ঠিক সেই সময়েই এই বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে জাহাজটি বন্দরে পৌঁছাল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আমদানির ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র। রোববার (৮ মার্চ) রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্স পোস্টে এমন তথ্য জানিয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে, দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগও শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীতে আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপন করেন। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের…

Read More

যুক্তরাজ্য ও মেক্সিকোসহ মোট পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। তাদেরকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্ত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Read More

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া…

Read More

রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

Read More