Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

    হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMarch 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র। রোববার (৮ মার্চ) রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র।’

    নাছির বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভারতে প্রধান দুই আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারেও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদীর কবর জেয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদী হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে।’ছাত্রদলের সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, ‘বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যর্পণ করবে। এক্ষেত্রে সরকার অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে।’ প্রসঙ্গত, হাদি হত্যায় অভিযুক্ত দুই বাংলাদেশী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে আটক হন। পরে ওই দুই ব্যক্তিকে রোববার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.