Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্যদিনের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন সময় বাড়ির দরজা খুলে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’ প্রধানমন্ত্রী যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারো-ই বুঝতে বাকি রইলা না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন। এ সময় প্রতিদিনের মতো পাশে ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার…
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত যথেষ্ট জ্বালানি মজুত থাকলেও কৃত্রিম সংকট ও আতঙ্কে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে চাপ বাড়ছে। তেল কিনতে কোনো কোনো পাম্পের লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। মিলছে না চাহিদামাফিক জ্বালানি। শনিবার (৭ মার্চ) সরেজমিনে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কিংবা কৃত্রিম সংকটের গুজবে পাম্পগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এই আকস্মিক চাপের কারণে অনেক পাম্পের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল জ্বালানি বিক্রির সর্বোচ্চ সীমা বা রেশনিং পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে সরকার।…
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ এবং আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজেউর (অনিবার্য পরিস্থিতিজনিত কারণে চুক্তি পালনে অক্ষমতা) ঘোষণার পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) লোড করেছে কাতার। এমন তথ্য পাওয়া গেছে জাহাজ চলাচলের ডেটা থেকে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, লেবরেথা নামের একটি জাহাজ শুক্রবার বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে যাত্রা করে। জাহাজটির ড্রাফট লেভেল বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে এতে এলএনজি তোলা হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি বাংলাদেশের দিকে রওয়ানা দিয়েছে এবং ১৪ মার্চ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যাত্রাটি নির্ভর করছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের ওপর, কারণ চলমান সংঘাতের…
এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের খেলায় ভারতকে উড়িয়ে দিয়েছে জাপান। হিনাতা এবং রিকার হ্যাটট্রিকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়েছে জাপানের মেয়েরা। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য দেখিয়েছে জাপানের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পায় জাপান। দলের হয়ে গোল করেন ইউসুজি ইয়ামোতো। আর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।প্রথমার্ধে আরও তিনটি গোল পায় জাপান। এর মধ্যে দুটি গোল করেন হিনাতা মিয়ানজাওয়া, আর একটি গোল করেন কিকো সেইকে। দ্বিতীয়ার্ধে ভারতের জালে আরও ছয়বার বল পাঠায় জাপান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল করেন উয়েকি রিকো। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৫৫তম মিনিটে গোল করে দ্বিতীয় ৮-০ করেন…
রমজান মাসে অশুভ পন্থা অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, পতিকল্পিত যাকাত ব্যস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ব্যায় সংকোচন এবং কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমজানে আজকের ইফতার হয়তো শেষ ইফতার মাহফিল।’ তিনি বলেন, দারিদ্র্য বিভাজনে সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে পঞ্চাশ…
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রমুখ দেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে। শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপষ্টো মির্জা আব্বাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের তিন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আশরাফউদ্দিন নিজান ও রফিকুল ইসলাম বকুল, বিএনপি,…
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এক ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্সচ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দরের সামনে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। তেলের মেশিনের ওপর সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ছিল—জ্বালানি সংকটের কারণে সর্বোচ্চ মোটরসাইকেলকে ১০০ টাকার তেল, মাহিন্দ্রা/ভুটভুটিকে ২০০ টাকা, প্রাইভেট কারকে ১০০০ টাকা এবং পিকআপকে ৩০০ টাকার তেল দেওয়া হবে।…
নারী এশিয়ান কাপে রেকর্ড নবম বারের চ্যাম্পিয়ন চীন। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই দলটির সঙ্গে বাংলাদেশের লড়াইয়ে একবারের জন্যও মনে হয়নি আফঈদা-ঋতুপর্ণদের এটি অভিষেক ম্যাচ। যুগ যুগ ধরে এশিয়ান কাপে খেলছে চীন। সেখানে প্রথমবার খেলতে নেমেই চোখ ধাঁধানো, নয়নাভিরাম পারফরমেন্স প্রদর্শন করে সবার হৃদয় করে করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে মুগ্ধতা ছড়ানো সেই লড়াইয়ে চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। জয়ী দলের হয়ে গোল দুটি করেন ওয়াং শুয়াং ও ঝাং রুই। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে হারলেও বালার বাঘিনীদের পারফরমেন্স সবখানে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার সকল ৮টায় লাল-সবুজদের পরবর্তী ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। হাজার বিশেষ দর্শক ধারণ ক্ষমতার অনন্য এক…
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে।…