Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ লড়াই বাকি। রোববার (৮ মার্চ) ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর কে শিরোপা জিতবে, তা জানার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। তবে প্রশ্ন উঠছে—ফাইনালে যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কীভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবুও ক্রিকেটে আবহাওয়া সবসময়ই অনিশ্চিত। তাই ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। ফাইনালে ওয়াশআউট এড়াতে অতিরিক্ত ১২০ মিনিট সময় যোগ করা হবে, যাতে দুই দল অন্তত ১০ ওভার করে ব্যাটিং করার সুযোগ পায়। নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য ডাকওয়ার্থ লুইস মেথড প্রয়োগ…
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম; যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি। ২০২৩ সালের পর আন্তর্জাতিক বাজারে এটাই অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম। এদিকে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আগামী কয়েক দিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দিতে পারে। এই ঘোষণার পরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব…
সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন। স্বাস্থ্যখাতে দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। এ পর্যন্ত যা কিছু হয়নি তা দুর্নীতির মধ্যে…
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার মধ্যে শনিবার (৭ মার্চ) তিনি এ সতর্কবার্তা দেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে তারা এমন এক বিমানঘাঁটির দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সঙ্গে একটি বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে। এই সপ্তাহে সৌদি আরব জানিয়েছে, তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এসব কর্মকাণ্ড আঞ্চলিক…
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউড অভিনেত্রী আলিয় ভাট। তবে অনুষ্ঠান মঞ্চের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি আলোচনায় উঠে এসেছে তার একটি ভিডিও। রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আলিয়া। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়- এমন একটি সিনেমার নাম বলতে, যার ক্লাইম্যাক্সে রয়েছে দারুণ প্লট টুইস্ট। প্রশ্নটি শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেননি তিনি। কয়েক সেকেন্ড ভেবে, খানিক অঙ্গভঙ্গির পর আলিয়া বলেন হলিউড ছবি ‘গন গার্ল’র নাম। কিন্তু উত্তর দেওয়ার আগের মুহূর্তের সেই ভিডিও ক্লিপই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই মন্তব্য করেন, আলিয়া নাকি ‘অতি অভিনয়’ করেছেন। কেউ কেউ…
সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন টলিউড নায়িকা কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। বৃহস্পতিবার প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল। এদিন, মনোনয়ন জমা দিলেন রঞ্জিত মল্লিক কন্যা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোয়েল মল্লিক বলেন, “আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি একটি বড় দায়িত্ব। আমি আশা করি সকলেই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের এবং দেশের সেবা করতে পারি।”তিনি আরও বলেন, “আমি কখনও ভাবিনি যে আমি রাজ্যসভার সাংসদ হিসেবে সেখানে যাব। এটি একটি বড় দায়িত্ব এবং এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে বলে…
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র- নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং’ কমিটি গঠন করেছে। শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত…
আওয়ামী লীগ নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়রডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে কক্সবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও চেম্বার জজ আদালতে স্থগিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আইভীর জামিনের বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৯ মার্চ এবং বদির বিষয়ে শুনানির জন্য ২০ এপ্রিল দিন ঠিক করে দিয়েছেন চেম্বার বিচারপতি। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি…
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১১ মার্চ থেকে। আজ শুক্রবার এ সিরিজের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। এ সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ২ হাজার টাকা। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারবেন। এ জন্য বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগইন করতে হবে।সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য। ক্লাব হাউজের শহিদ জুয়েল স্ট্যান্ড…
ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন বিলাসপুরের বাসিন্দা। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। এ ঘটনার পর তার স্ত্রী পায়েল পলাতক রয়েছেন। জানা যায়, ফিরোজের সঙ্গে প্রায় ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। ফিরোজের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতেন পায়েল। আজ ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ফিরোজের গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এ সময় ফিরোজের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে…