Author: অর্থদিগন্ত ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক নতুন আব্বাস আরাঘচি লিখেছেন, ‘পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না।’ ফলাফলের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’ ট্ম্ ‘কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন’ বলেও উল্লেখ করেন ইরানের…

Read More

দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নুরকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ আছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে নতুন সরকারের প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়। সে সময় নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।…

Read More

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার রয়টার্সকে জানিয়েছে। হামলাটি কারা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে সূত্রগুলো জানিয়েছে জাহাজটি এখন ডুবে গেছে। তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, ১০১ জন নিখোঁজ থাকার খবর সঠিক নয় এবং ঘটনাটিতে আহত ৩২ জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করেছে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, জাহাজটি থেকে পাঠানো বিপদসংকেতের জবাবে নৌবাহিনী স্থানীয় সময় সকাল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সূত্র বল‌ছে, প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদের স‌ঙ্গে বৈঠকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের স‌ঙ্গেও বৈঠকে বসবেন। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পল কাপুর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন বলে জানা গেছে। এ সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ যাবতীয় দলিল তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। আসিফ মাহমুদ…

Read More

ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির এই অভিজাত বাহিনী। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর এবং যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছেন নায়েইনি। তিনি…

Read More

ইরান মার্কিন সামরিক সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থার ওপর হামলা। ইরান জানিয়েছে, সাম্প্রতিক হামলায় দেশটির অন্তত ১৫৩টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০৪টি স্থানে মার্কিন-ইসরায়েলি হামলা হয়েছে। রেকর্ডকৃত আক্রমণের সংখ্যা এক হাজার ৩৯-এ পৌঁছেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ওপর বিমান হামলাও তীব্র করেছে এবং দেশটির দক্ষিণে নতুন করে স্থল আক্রমণ শুরু করেছে। ইরানে কাতারের হামলা : এদিকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন।মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে। গুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। জেলা প্রশাসক আরও বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামীকাল বুধবার (৪ মার্চ) বিক্রি হবে ১৪ মার্চের ঈদযাত্রার টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট পাওয়া যাবে ৯ মার্চ। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে৷ যাত্রীদের টিকিট ক্রয় সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে৷ ঈদ সামনে রেখে আজ মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ১৩…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এতে আপাতত সংকট না থাকলেও বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংকট মোকাবিলায় বিকল্প খুঁজছে সরকার। বাংলাদেশে প্রয়োজনের প্রায় ৬৫-৭০ শতাংশ জ্বালানি আমদানি করে চাহিদা মেটাতে হয়। এর মধ্যে বড় অংশের জ্বালানি আমদানি করতে হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে জ্বালানি নিয়ে মহাসংকটে পড়ার আশঙ্কা করছেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পরিকল্পনার কথাও বলছে সরকার। ইতোমধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোর একটি তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। আরামকোতে হামলার পর আরেক জ্বালানি কেন্দ্র রাস তানুরা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

Read More