Author: আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের ওই আলোচনার কথা জানিয়েছে। গত বছর মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমানবাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাইছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। জেএফ-১৭ থান্ডার হলো চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করা একটি ‘মাল্টি-রোল’ যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় এই যুদ্ধবিমান…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেনে তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই। কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা…

Read More

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এবারের আসরে উপস্থাপনা ও ধারাভাষ্যে চমক আনতে বেশ কিছু আন্তর্জাতিক মুখ যুক্ত করেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার তালিকায় জায়গা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ড্যারেন গফ। তবে সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটেছে। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড…

Read More

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নব-জাগরণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালির বাজার স্পোর্টিং ক্লাব ও সেভেটিন ফোরএভার দল। উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন গেমের খেলায় ২-১ ব্যবধানে সেভেটিন ফোরএভার দলকে পরাজিত করে কালির বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মেনন। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় যুবদল নেতা রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)। পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা যেন দুই দেশের ক্রিকেট সম্পর্কের এক নজিরবিহীন পরীক্ষার সূচনা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। যা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে বিসিবি তাদের দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় আয়োজনের চেষ্টা করছে। এ অবস্থায় নতুন করে জানা গেছে, মোস্তাফিজুরকে ছাড়ার সিদ্ধান্তটি নাকি বিসিসিআইয়ের কর্মকর্তাদের বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, আইপিএল নিলামে গত মাসে ৯ কোটি ২০ লাখ রুপিতে…

Read More

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, আজ সোমবার তাহরিমাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি জানান, পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ…

Read More

অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু সেটি সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেটি করা সম্ভব হলে, আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব…

Read More

ব্যাংক খাতে সংস্কারের ধারাবাহিকতায় এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) দিকে কঠোর নজর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় নয়টি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার শূন্য করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এসব প্রতিষ্ঠানকে অকার্যকর (নন-ভায়েবল) ঘোষণা করা হবে। এরপর ফরেনসিক অডিটের মাধ্যমে তাদের প্রকৃত আর্থিক অবস্থা ও নেট অ্যাসেট ভ্যালু নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে প্রতিষ্ঠানগুলোর সম্পদের প্রকৃত অবস্থান কতটা নেতিবাচক—তা অডিট শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অডিট প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ…

Read More

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ করতেহটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইভিনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।

Read More