Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গ্রিনরোড এলাকার বাসিন্দা মোকাররম হোসেন। তিন সন্তান আর স্ত্রী নিয়ে সংসার। নিজে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ইদানীং তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট আর সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম। তার ভাষ্য, বাসায় লাইনের গ্যাস সব সময় থাকে না। এজন্য বিকল্প উপায় হিসেবে এলপিজি সিলিন্ডার রাখতে হয়। এতে বাড়তি খরচ গুনতে হয় তাকে। তার এই বাড়তি খরচ আরও বেড়ে গেছে এলপিজির লাগামহীন দামে। মোকাররম জাগো নিউজকে বলেন, প্রতি মাসে লাইনের গ্যাস বিল তো দিতে হয়। বাসায় ছোট বাচ্চা, ওদের জন্য হুটহাট খাবার রেডি করতে হয়। এখন গ্যাস তো আর সব সময় থাকে না, এজন্য বাধ্য হয়ে বিকল্প হিসেবে সিলিন্ডার রেখেছি, যাতে…
গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোট কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংশোধনী তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি সংশোধনী গেজেট প্রকাশিত হয়। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটের ফলাফল যা গত ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল। গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের হিসেব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬…
দেশের ১৪তম গভর্নর হিসেবে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানের নিয়োগের পর থেকেই আর্থিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক মাধ্যমে কেউ তাকে ‘ঋণখেলাপি’ আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন—আইনের চোখে এখন আর সেই তকমা প্রযোজ্য নয়। তাহলে বাস্তবতা কী? পুরোনো খেলাপি ঋণের ইতিহাস কি এখনও তাকে প্রশ্নের মুখে রাখে, নাকি পুনঃতফসিলের মাধ্যমে বদলে গেছে তার অবস্থান? মোস্তাকুর রহমান তৈরি পোশাক খাতের একজন উদ্যোক্তা। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং নারায়ণগঞ্জভিত্তিক হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, মোস্তাকুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ৮৯ কোটি ২ লাখ টাকার একটি…
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। এদিন বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার সঙ্গে ছিলেন। নিরাপত্তার জন্য তার আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে বেলা…
বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে একুশে পদক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম।…
আগামী পাঁচ বছর বিএনপি সরকারের হাত ধরেই বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। অনেক বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের ছয়টি সার কারখানার মধ্যে অনেকগুলো গ্যাসের অভাবে উৎপাদনে বিঘ্নের মুখে পড়ছে। এলএনজি আমদানির…
দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানের দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়; প্রতিমন্ত্রী…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরকারপ্রধানের হাতে দাওয়াতপত্র তুলে দেন। জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ২৮ জানুয়ারির ইফতার মাহফিলে যোগ দিতে সম্মতি দিয়েছেন। দাওয়াতপত্র পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান টেলিফোনে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। বিরোধীদলীয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে সর্বাধিক চারটি করে টিকিট কিনতে পারবেন। এদিকে, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া…