Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল। সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল বাংলাদেশ হাইকমিশন, মালে পরিদর্শন করেন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে সই করেন। এসময় জাতীয় শোকের এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে মালদ্বীপ। মালের বাংলাদেশ হাইকমিশন জানায়, পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন। এসময় তিনি…
বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি। এর আগে, গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। আপিল প্রক্রিয়া শেষে তাসনিম সাংবাদিকদের বলেন, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। তিনি বলেন, আপনারা দেখেছেন, একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন। তো…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা- উভয় দেশই ‘ভীষণ অসুস্থ’। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পেত্রো কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি যোগ করেন, পেতো আর বেশি দিন এটা করতে পারবে না। আমি আপনাদের বলে দিচ্ছি।’কলম্বিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক হামলার পরিকল্পনা করছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প…
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান ও শ্রাবণী নিটওয়্যারের এমডি মো. বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, ডিএমডি মাসুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার সিএসআর কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারসহ দেশজুড়ে বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার সিএসআর কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারসহ দেশজুড়ে বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে। এর অংশ হিসেবে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঞা ও মোহাম্মদ…
অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা। বৈঠকে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। এ সময় বাম নেতারা বলেন, একাত্তরের…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। স্পোর্এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার…
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান। মিশা সওদাগরের মতে, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে। ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ…
শেখ হাসিনার শাসনামলে বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের অন্তত ৩১২ নেতাকর্মী গুমের শিকার হন। যাদের ১০৭ জন আর ফেরেননি। তুলে নেওয়া বাহিনীগুলো তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের ৭৪৭ নেতাকর্মী গুম হয়েছেন। তাদের মধ্যে ফেরেননি ৩৫ জন। তারাও হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গুমের শিকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ৩৪ শতাংশের বেশি হত্যার শিকার হয়েছেন বা কখনও ফেরেননি। গুমের শিকার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ৪ দশমিক ৯ শতাংশ আর ফেরেননি। গুমের শিকার আওয়ামী লীগ এবং যুবলীগের ১১ নেতাকর্মীর কেউ ফেরেননি।আওয়ামী লীগ আমলের গুমের ঘটনা তদন্তে গঠিত গুম-সংক্রান্ত ইনকোয়েরি কমিশনের…
পাকিস্তানের মতো বাংলাদেশের ম্যাচ যদি আইসিসি আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করে, তাহলে কোনো সমস্যা থাকবে না। ক্রিকেটবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর খবর– বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে আইসিসি। কিন্তু যদি তারা সেটা না করে, তাহলে কী হবে বাংলাদেশের? অতীতে দু-একবার এমন ঘটনা ঘটেছে, যেখানে নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ‘ওয়াকওভার’ পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষ দল। এবার যদি আইসিসি সূচি পুনর্বিবেচনা না করে, তাহলে বাংলাদেশকেও হয়তো ওয়াকওভার দিতে হবে প্রতিপক্ষকে। আবার বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। এটা হয়েছিল ২০০৯ টি২০ বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আসর…