Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ও কাতার তাদের ভূখণ্ডে বোমা হামলার পরিকল্পনা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন। সোমবার (২ মার্চ) নিজের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার শিকার, সেখানে ইসরায়েল কেন বোমা হামলার পরিকল্পনা করবে? তারা কি একই পক্ষে নয়?’ কার্লসনের অভিযোগ, ইসরায়েল ইরানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আরব দেশেও অস্থিতিশীলতা ছড়াতে চায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদি আরব, কাতার বা ইসরায়েলের পক্ষ থেকে তার এই দাবির বিষয়ে তাৎক্ষণিক…
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়ানোর পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। টানা পালটাপালটি হামলা, উচ্চপর্যায়ের নেতাদের মৃত্যুর দাবি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেউ সরাসরি নিন্দা জানিয়েছে, কেউ সতর্ক সমর্থন দিয়েছে, আবার কেউ ভবিষ্যৎ সামরিক জড়িত থাকার ইঙ্গিতও রেখেছে। খবর বিবিসির। সংঘাতের সূচনার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি অনুযায়ী, তিন দিনের হামলায় দেশটিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে অভিযানে তাদের ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরাইলও নিজেদের কয়েকজন নাগরিক নিহত হওয়ার…
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে বাদশাহর পক্ষ থেকে এ শোক জানান। টেলিফোন আলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন। এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা…
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার (১ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় দরপতন হলেও সোমবার (২ মার্চ) ঘুরে দাঁড়িয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ২২৩ পয়েন্ট কমে যায়। তবে পরবর্তীতে পতনের মাত্রা কিছুটা কমে। এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমে ১৩৮ পয়েন্ট। এ পরিস্থিতিতে সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শেষ পর্যন্ত…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দা ও শোক প্রকাশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরপর দুদিন দুটি বিবৃতি দিয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। রোববার (১ মার্চ) সরকারের দেওয়া প্রথম বিবৃতিতে ইরানে হামলার কোনো নিন্দা না জানানো এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে কেবল ইরানের পাল্টা হামলার সমালোচনা করায় দেশের পররাষ্ট্রনীতির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষক ও নেটিজেনদের একাংশ। সমালোচনার মুখে সোমবার (২ মার্চ) তিন লাইনের আরেকটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে লক্ষ্যভিত্তিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির…
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে তিন বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি ফিরেছে এবং রিজার্ভ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। খাত-সংশ্লিষ্টদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের বাড়তি কেনাকাটা ও খরচ মেটানো দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে প্রবাসীদের মধ্যে। এর ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি…
আজ ২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিল আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। পতাকা উত্তোলনই জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। দীর্ঘ ৯ মাসের বহু ত্যাগ, রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীনতা…
আইনে না থাকলেও সাতজন স্বতন্ত্র পরিচালক দিয়ে গঠন করা হয়েছে পুঁজিবাজারের তারিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেওয়ার প্রয়োজন থাকলেও তা নেওয়া হয়নি। জানা গেছে, প্রকৃত শেয়ারধারীদের বাইরে রেখে এই স্বতন্ত্র পরিচালকরা চতুর্থ প্রজšে§র ব্যাংগুলোর মধ্যে শীর্ষ স্থানীয় এই ব্যাংকটিকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে উঠে পড়ে লেগেছেন। এদের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া ও ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু স্বার্থান্বেষী মহল তৎপর হয়ে পড়ে অভ্যুত্থানের স্পিরিট কীভাবে ভুলুণ্ঠিত করা যায়। সংস্কারের নামে কেউ কেউ নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন, কেউবা সততার ছদ্মবেশে নিজের…
ইরান ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারগুলোতে। সোমবার (২ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। যদিও দিনের শেষভাগে দাম কিছুটা স্থিতিশীল হয়ে আসে, তবে টোকিও সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক এই বেঞ্চমার্ক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে লেনদেন হচ্ছিল। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে শঙ্কিত থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানি তেলের এই আকাশচুম্বী দামের বিপরীতে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। সোমবার লেনদেনের শুরুতে এশিয়ার প্রধান বাজারগুলো নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে।…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি। এটির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। জানা যায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। এরপরই, খামেনির লাশ উদ্ধারের দৃশ্য-দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি আসল নয়। মূলত, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস…