Author: আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে।  মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিল’ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য এবং শান্তির জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য। ইরানের পরমাণু হুমকি ধ্বংস হয়ে গেলে স্বল্পমেয়াদী তেলের দাম দ্রুত কমে যাবে। যারা ভিন্নভাবে চিন্তা করে, তারা কেবল মূর্খ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রে তেল…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সোমবার সকাল ছয়টায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে যৌথ এ অভিযান শুরু হয়। সোমবার (৯ মার্চ) ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথবাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড’সহ ভারি অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি। ছিলো অ্যাম্বুলেন্সও। র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ-সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযান। এতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব-১১, র‍্যাব-১৫, র‍্যাব-৭ ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। জঙ্গল…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা জরুরি।  বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল হতে বলা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ…

Read More

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয় নাগরিক। সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে জানিয়েছে, আল-খার্জ শহরের আবাসিক ভবনটিতে এ আঘাত হানা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা। সৌদি আরবের কর্তৃপক্ষ যে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরুর বিষয়টি উল্লেখ করেছে, তা জানানো হয়েছে প্রতিবেদনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক…

Read More

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচন করেছে বলে দাবি করেছেন কয়েকজন কট্টরপন্থি আলেম। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের জ্যেষ্ঠ সদস্য আয়াতুল্লাহ আহমাদ আলাম আল-হোদা আধা সরকারি মেহর বার্তা সংস্থাকে বলেন, নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি—এমন গুজব সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য অনুযায়ী, এখন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার দায়িত্ব অ্যাসেম্বলির সেক্রেটারিয়েটের, যার প্রধান আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি। অ্যাসেম্বলির আরেক সদস্য আয়াতুল্লাহ হেইদারি আধা সরকারি আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ‘সেরা’ প্রার্থীকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (৯ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য ৪,৫ ও ৬ নং ফিডারের আওতায় জেলার সদর উপজেলার শ্যামনগর,বরিশল, চান্দি, কোড্ডা। আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর। মোগড়া ইউনিয়নের ভবানীপুর। ধরখার ইউনিয়নের বনগজ। দক্ষিণ ইউনিয়নের হীরাপুর। আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রুপনগর, টানপাড়া ও দূর্গাপুর। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি,…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভাতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে…

Read More

আজ (৮ মার্চ) রোববার আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। বাংলাদেশে নারীর অবস্থা এখন কেমন আর কেমন প্রত্যাশা করেন সেসব নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন শ্রোতানন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা।  নারী দিবস আপনাকে কীভাবে উজ্জীবিত করে? কনকচাঁপা: এবারের নারী দিবসের প্রতিপাদ্য রাইটস, জাস্টিস, অ্যাকশন। প্রতিবারই এক একটি বিষয়কে প্রতিপাদ্য করা হয়। প্রতিটি প্রতিপাদ্যই আমাদের জীবনে যথাযথভাবে প্রয়োগ করা উচিত। আমি মনে করি, নারীকে প্রথমত ও শেষ পর্যন্ত মানুষ হিসেবে গণ্য করতে হবে। এই চিন্তাটা যখন আমাদের সবার মধ্যে আসবে, সেদিন আর নারী দিবস পালনের প্রয়োজন হবে না, এমন দিনের অপেক্ষায় আছি আমি। একজন নারী হিসেবে…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক…

Read More

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে। আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।

Read More