গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে সৌদির বাদশার উপহারের খেজুর মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের এতিম, গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। পরিষদের সভাকক্ষে উপজেলা ৩৬টি মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের প্রধানদের হাতে ও ২ জন তৃতীয় লিঙ্গের মাঝে এই খেজুর বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ সময় উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
