Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা…
বিএনপি সরকার জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, সরকার গঠনের পর প্রতি পদে পদে এই প্রমাণই দিয়ে যাচ্ছে। এই জুলাই দেখেও তারা শিক্ষা গ্রহণ করলো না। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন। মাহমুদা মিতু বলেন, আমি বিরোধী দলের একজন কর্মী। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা আমার দায়িত্ব। আমি সেটাই করি, যৌক্তিকভাবে, তথ্য দিয়ে। কিন্তু সেজন্য বিএনপির কর্মীরা, দলীয় পোস্টেড নেতারা আমাকে কি নোংরাভাবে আক্রমণ করে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু তাতে আমি আমার কলম কিংবা কণ্ঠ কোনোটাই থামাবো না,…
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ (১১) হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতির মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার (১৯ মার্চ) এ অব্যাহতির আদেশ দেন। ঢাকার সিজেএম আদালতে ২০২৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে পুলিশ এ প্রতিবেদন জমা দেন। জুলাই গণঅভ্যুত্থানে শিশু জিহাদ নিহত হয়েছে— এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেন বাবা জহিরুল ইসলাম রাজু। শুক্রবার (২০ মার্চ)…
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সংবাদ সম্মেলনের আগেই দেশটিতে সতর্ক সংকেত বেজে ওঠে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের যৌথ সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলকালে এই ঘটনা ঘটে। প্রতিবারই ইরান এই অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়লে এ ধরনের সতর্ক সংকেত বেজে ওঠে বলে জানা গেছে। এর মধ্যেই এদিন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী তিনি চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে অবশ্যই তার হামলা বন্ধ করতে হবে ও এই সংঘাতকে পুরো অঞ্চলে…
রাজনৈতিক পরিসরে নিজেদের সাংগঠনিক বিস্তার আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঈদের পরপরই গঠিত হবে নতুন দুটি সহযোগী সংগঠন। ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে সংগঠন দুটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে পারে বলে খবর দলীয় সূত্রের। দলের একাধিক শীর্ষ নেতা জানান, ইতোমধ্যে দলীয় ফোরামে এ দুই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি বিভিন্ন পেশাভিত্তিক মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে চায়। নেতারা বলছেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। কৃষক…
ঈদের দিন দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখি ঝড় হতে পারে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। গত দু-একদিন ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখি ঝড়। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির…
টাঙ্গাইল জেলার এলেঙ্গার উভয় প্রান্তে প্রায় ২০ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট ও যানবাহনের ধীরগতির কারণে যমুনা সেতু কর্তৃপক্ষ এমন পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সেতু কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে। এ সময় ঢাকামুখী লেন বন্ধ রেখে উভয় লেন দিয়েই দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল করানো ঢাকা–রংপুর মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে আবারও দুই ঘণ্টার জন্য যমুনা সেতুর ঢাকামুখী লেন বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, উত্তরমুখী যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত…
ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আগামীকাল বুধবার( ১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা দিতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি এবং ১৯…
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ রমজান (১৬ মার্চ) বিকালে সদর উপজেলা জামায়াতের আগরদাড়ি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর সবুরসহ উপজেলা ও…
আপনার অল্প পরিমাণ দান বাঁচাতে পারে একটি তাঁজা প্রাণ” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ (২৭ রমজান) মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে মহজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। গেস্ট অব অনার ছিলেন মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো.আবদুল্লাহ আল মামুন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক…