Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»শাকিরার যে কারণে ভারতে আসা হচ্ছে না

    শাকিরার যে কারণে ভারতে আসা হচ্ছে না

    Reduanul Hoqueবিনোদন ডেস্কMarch 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভারত সফর বাতিল করেছেন পপ তারকা শাকিরা।এতে হতাশ হয়েছেন পপ সম্রাজ্ঞীর লাখো ভক্ত। দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল শাকিরার। তার এই সফর ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল শাকিরার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল।

    এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগেভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন। তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।এছাড়া নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বিনোদন ডেস্ক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.