Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»ভ্রমণ»মেঘ-পাহাড় দেখতে এসেছেন হাজারো পর্যটক

    মেঘ-পাহাড় দেখতে এসেছেন হাজারো পর্যটক

    Reduanul Hoqueভ্রাম্রমান প্রতিনিধিMarch 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বান্দরবান, ২৩ মার্চ, ২০২৬, (বাসস) : ঈদের ছুটি মানেই আনন্দ আর ভ্রমণ। আর সেই আনন্দকে পূর্ণতা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন পর্যটকরা পার্বত্য জেলা বান্দরবানে। সবুজ পাহাড়, মেঘের খেলা আর নির্মল পরিবেশে সময় কাটাতে পর্যটকদের উপচেপড়া ভিড় এখন এখানে। নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাতসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে দেখা গেছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। কেউ করছেন কায়াকিং, কেউ জীফ লাইনে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন। আবার কেউবা তুলছেন প্রকৃতির সাথে সেলফি।

    নীলাচল পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা ঐন্দ্রিলা বিশ্বাস বাসস’কে বলেন, বান্দরবানের প্রকৃতি অসম্ভব সুন্দর। পাহাড়গুলো যেন আমার কাছে এসেছে। চারদিক শুধু পাহাড় দিয়ে ঘেরা। দেখতে আমার মনোরম লাগছে। ঢাকা থেকে পড়ন্ত বিকেলে নীলাচল পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর তা বান্দরবান না আসলে বুঝার উপায় নেই। এখানে দেখার মতো অনেক কিছু আছে।

    বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক সুকুমার তঞ্চঙ্গ্যা বাসস’কে জানান, সকালে পর্যটকের সংখ্যা কম থাকলেও বিকেল হতে তা বেড়েছে। বিকাল ৪টা নাগাদ প্রায় ৭শ’ টিকিট বিক্রি করা হয়েছে। তবে সন্ধ্যার দিকে পর্যটকের ভীড় থাকে বেশি। এদিকে পর্যটকের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেলই আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    বান্দরবান আবাসিক হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়শনের সভাপতি সিরাজুল ইসলাম বাসস’কে বলেন, বান্দরবানের সব হোটেল রিসোর্টগুলো সরকারি ছুটির কারণে বুকিং হয়ে গেছে। পর্যটকের বাড়তি চাপ আছে এখন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন নিয়েছে বাড়তি ব্যবস্থা। পর্যটন স্পটগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। পর্যটনকেন্দ্রগুলোতে সাদা পোশাকে অনেকে টহল দিচ্ছেন।

    এদিকে বান্দরবানের সাত উপজেলায় ছড়িয়ে ছিঁটিয়ে থাকা পর্যটনকেন্দ্রগুলোতেও পর্যটকের ভীড়ের খবর পাওয়া গেছে। ঈদের ছুটিকে ঘিরে পর্যটকদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি জনপদ। পর্যটকদের পদচারণায় চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছরের মতো এবারও ঈদে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে। এই ধারা অব্যাহত থাকলে দেশের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ভ্রাম্রমান প্রতিনিধি

    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.