Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অর্থনীতি প্রতিবেদক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৩৯০টি কোম্পানির ৩৫ কোটি ৯৯ লাখ ১২ হাজার ১৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬০৩ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ১৯৮ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫৩১৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২০১৯ দশমিক ৭১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০৭৩ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে…
অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তারা স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর, নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি বাড়িয়েছে।’তবে বিশেষ ক্ষেত্রে, যেমন অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য, পৃথকভাবে ছাড় দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক…
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— রাজবাড়ি জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি। তদন্ত…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই।’ তিনি বলেছেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই বিশেষ ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবসে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে মুখরিত প্রীতি ফুটবল ম্যাচ স্টেডিয়ামের ডাগআউটের পাশে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা…
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য মো: উজ্জ্বল হোসেন। শুভেচ্ছা বার্তায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য মো: উজ্জ্বল হোসেন বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই…
দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে ওপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্যে থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে পুরুষ ৪, মহিলা ১১ ও শিশু ৮ জন। তাদের সবার পরিচয় শনাক্ত হয়েছে এবং ২২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি…
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৬ মার্চ সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে জিয়া উদ্যানে আসে তার গাড়িবহর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার…
একটি রাত অন্ধকার, আতঙ্ক আর রক্তে ভেজা; আর তার ঠিক পরেই একটি ভোর আশা, প্রতিরোধ আর স্বাধীনতার অদম্য অঙ্গীকার। ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল গণহত্যার রাত পেরিয়ে ২৬ মার্চের প্রথম প্রহরে জন্ম নেয় একটি নতুন স্বপ্ন ‘বাংলাদেশ’। সেই ভোরে বাঙালি শুধু ঘুম থেকে জাগেনি, জেগে উঠেছিল নিজের অধিকার, নিজের পরিচয় আর নিজের স্বাধীনতার দাবিতে। চারদিকে ছিল ধ্বংসস্তূপ, তবুও মানুষের মনে জেগেছিল এক অদম্য সাহস এই দেশকে মুক্ত করতেই হবে। সেই প্রভাতই হয়ে ওঠে এক দীর্ঘ সংগ্রামের সূচনা, যার পথ ধরে রচিত হয় একটি স্বাধীন জাতির ইতিহাস।যে ভোরে জেগেছিল বাংলাদেশ। ২৫ মার্চ: ইতিহাসের এক কালো রাত ১৯৭১ সালের ২৫ মার্চ রাত…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন আরও একজন। বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস ফেরিতে উঠে গিয়ে নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করছে। মারা যাওয়া দুই নারীর একজন হলেন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০)। অপর জন মর্জিনা বেগম (৫৫)। তবে মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসাধীন আছেন নুসরাত…