Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া

    ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া

    Reduanul Hoqueআন্তর্জাতিক ডেস্কMarch 26, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তারা স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর, নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি বাড়িয়েছে।’তবে বিশেষ ক্ষেত্রে, যেমন অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য, পৃথকভাবে ছাড় দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতির আগে যে সব ভিজিটর ভিসা দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলো এখন আবেদন করা হলে হয়তো অনুমোদিত হতো না।’তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া উচিত, এটি যেন কোনো ব্যক্তির ছুটি কাটাতে আসার ফল হিসেবে না ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৮৫ হাজারের বেশি জন্মসূত্রে ইরানী বাসিন্দা রয়েছে, যাদের বড় অংশ সিডনি ও মেলবোর্ন-এ বসবাস করেন। এদিকে, চলতি মাসে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাত জন খেলোয়াড় ও কর্মকর্তাকে আশ্রয় দেওয়ায় তেহরানের অসন্তোষের মুখে পড়ে।

    ওই খেলোয়াড়রা এশিয়ান কাপ ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হন। পরবর্তীতে সাত জনের মধ্যে পাঁচ জন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন, যা তাদের পরিবারের ওপর চাপ বা হুমকির আশঙ্কা সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.