Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»সবুজে সবুজে চারিদিক বড়লেখার চা বাগান, নতুন মৌসুমের পাতা চয়ন

    সবুজে সবুজে চারিদিক বড়লেখার চা বাগান, নতুন মৌসুমের পাতা চয়ন

    Reduanul Hoqueতিমির বনিক,মৌলভীবাজার March 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানে মৌসুমের নতুন চা পাতার কুঁড়ি তোলা। কয়েক মাস বিরতির পর আবারও সবুজে ভরে উঠেছে বাগানগুলো, আর নতুন পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান ও মোকাম ডিভিশনের বাগানগুলোতে নতুন চা পাতার কুঁড়ি তুলতে আনন্দে মাতোয়ারা হয়ে কাজ করছেন শ্রমিকরা। জানা যায়, চা গাছ প্রুনিং (ছাঁটাই) করার কারণে গত তিন থেকে চার মাস চা উত্তোলন বন্ধ ছিল। প্রুনিং শেষ হওয়ার পর গাছে নতুন কুঁড়ি গজাতে শুরু করলে আবারও শুরু হয় পাতা চয়ন ও ট্রিপিং কার্যক্রম। এতে পুরো বাগানজুড়ে আবারও ফিরে এসেছে নতুন রূপে সবুজের সমারোহ ও কর্মপ্রান চাঞ্চল্য।

    নিউ সমনবাগ ও পাথারিয়া চা বাগানে পূজা-অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাতা চয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এমদাদ-উর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত প্রধান ঠিলা করনিক কৃপাময় দাস (পিংকু), দীপক কুর্মী, বদ্রি প্রসাদ উপাধ্যায়, মোকাম ডিভিশনের কর্মচারী প্রধান ঠিলা করনিক সাইদুল ইসলাম, কামাল হোসেন ও জিতেন বাউরি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ কালোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাঙ্গা চরণ সাঁওতাল, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, চা শ্রমিক নেতা রাসবিহারী রবিদাস এবং মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি।

    নিউ সমনবাগ বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এমদাদ-উর রহমান বলেন, বৃষ্টি স্নাত দিনে আমাদের চা বাগানে মৌসুমের প্রথম পাতা চয়ন শুরু হয়েছে, যা শুভ লক্ষণ। আমরা আশা করছি এ মৌসুমে চায়ের উৎপাদন ভালো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাতা চয়ন শুরুর প্রাক্কালে নিউ সমনবাগ, পাথারিয়া চা বাগান ও মোকাম ডিভিশনের সমৃদ্ধি ও সফলতা কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন বাগানের চা শ্রমিক নারী পুরুষ সকলেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    তিমির বনিক,মৌলভীবাজার 

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.