Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি জিয়াকুন শি। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এফএও-এর ঢাকা অফিস জানায়, আলোচনায় জলবায়ু সহনশীলতা, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়া, অগ্রাধিকার সমন্বয় এবং বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নীতি সহায়তা, সক্ষমতা উন্নয়ন এবং কার্যকর কর্মসূচি বাস্তবায়নে এফএও তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ই সাক্ষাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্বকে আরও তুলে ধরবে। এ সময়…
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল নিতে মানুষকে দীর্ঘক্ষণ পেট্রোল পাম্পগুলোতে লাইনে দাঁড়াতে হচ্ছে। সরকার বলছে, সরবরাহ পর্যাপ্ত হলেও আতঙ্কিত হয়ে তেল কেনা ও অবৈধ মজুতের কারণে এ সংকট। পরিস্থিতি স্বাভাবিক করতে নানা পদক্ষেপও নিচ্ছে সরকার। প্রশাসনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু, জ্বালানি সংকট থেকে সহসাই উত্তরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে প্রশাসনে সাপ্তাহিক ছুটি বাড়ানো বা ভার্চুয়ালি অফিস করাসহ বড় ধরনের পদক্ষেপের বিষয় রয়েছে আলোচনায়। তবে সরকারের দায়িত্বশীলরা জানান, এখনো জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। যেটুকু সংকট সেটাও প্যানিক বাইংয়ের (আতঙ্কিত…
আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। েবাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনলেও যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে। ফলে ভারত থেকে আরও জ্বালানি আনার পরিকল্পনা হচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি যাবেন। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুস…
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। এ সময় এমন নির্দেশ দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সাক্ষাৎ করেছেন। রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয় তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন,…
অতীত সরকারের সমালোচনা করে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বঙ্গোপসারের তল খুঁজে পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না। তবে আমাদের লক্ষ্য এক- কৃষক চাঙ্গা হলে দেশ চাঙ্গা হবে। এজন্য সরকার এরই মধ্যে দশ হাজার টাকার কৃষিঋণ মওকুফের বিষয় বিবেচনা করছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) রেজা আহমেদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। রেজা আহমেদ সংসদে জানতে চান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় সোলার প্যানেল বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অনেক জায়গা আছে যেখানে ডিপ ডিউবওয়েল প্রয়োজন। এর লাইসেন্স দেওয়া হচ্ছে না। এখনও ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে কাজ করতে হচ্ছে। কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল…
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ভাযাত্রার নামকরণ নিয়ে বিতর্ককে ‘অনর্থক’ উল্লেখ করে তিনি বলেন, আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে। এ সিদ্ধান্ত তখন সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছিল। আমাদের…
আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মঙ্গলবার জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা; যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজকে এখানে বলেছেন; আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি। এ ধরনের অমুক্তিযোদ্ধা; যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করতে আমরা কাজ করছি। আশা করি অল্পদিনের মধ্যে আমরা এ ধরনের অমুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং…
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা দেখিয়ে পুরো বিশ্বকে অবাক করেছে ইরান। দেশটির এক হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন অত্যাধুনিক সামরিক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের একটি আকাশভিত্তিক যুদ্ধ নিয়ন্ত্রণ বিমান বা সামরিক গোয়েন্দা উড়োজাহাজই ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ধ্বংস হওয়া বিমানটি হলো বোয়িং ই-৩ সেনট্রি, যা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই বিমান আকাশে ভাসমান অবস্থায় শত শত মাইল দূরের যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ, শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং সামরিক অভিযান সমন্বয়ের কাজ করে।প্রতিবেদন অনুযায়ী, বিমানটির ওপরের রাডার ডোম বা ‘ফ্লাইং সসার’ অংশে সরাসরি আঘাত হানা…
পাকিস্তান সুপার লিগের ম্যাচে হঠাৎই কেন্দ্রবিন্দুতে চলে এলো বিতর্ক। গতকাল রোববার রাতে লাহোর কালান্দার্সের ব্যাটসম্যান ফখর জামানের বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে, করাচি কিংসের রান তাড়ার একেবারে শেষ ওভারের আগে। অন-ফিল্ড আম্পায়াররা বল পরীক্ষা করে দেখেন, সেটির অবস্থা বদলে গেছে। ফলে নিয়ম অনুযায়ী কালান্দার্সের বিরুদ্ধে ৫ রান পেনাল্টি দেওয়া হয়। এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে করাচির প্রয়োজন ছিল ১৪ রান, কিন্তু পেনাল্টির কারণে লক্ষ্য নেমে আসে ৯ রানে। সুযোগটি হাতছাড়া করেননি আব্বাস আফ্রিদি। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জনরায়ে সেটি পাশ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আলোচিত এই নেত্রী। আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ডা. মিতু। তিনি লিখেছেন, ‘ছবিতে আমার হাতে যে লিফলেটটা ওটাতে লেখা দেশের চাবি আপনার হাতে।’ তিনি পোস্টে বলেন, একটা কথা মনে পড়লেই ভীষণ কষ্ট লাগে। তখন নিজেকেই বেইমান মনে হয়। আমি বাড়ি বাড়ি গিয়ে ‘দেশের চাবি আপনার হাতে’ লেখা লিফলেট নিয়ে…