Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: ডা. মিতু

    এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: ডা. মিতু

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMarch 30, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জনরায়ে সেটি পাশ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আলোচিত এই নেত্রী। আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ডা. মিতু। তিনি লিখেছেন, ‘ছবিতে আমার হাতে যে লিফলেটটা ওটাতে লেখা দেশের চাবি আপনার হাতে।’

    তিনি পোস্টে বলেন, একটা কথা মনে পড়লেই ভীষণ কষ্ট লাগে। তখন নিজেকেই বেইমান মনে হয়। আমি বাড়ি বাড়ি গিয়ে ‘দেশের চাবি আপনার হাতে’ লেখা লিফলেট নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। মা-চাচি-খালাদের বসিয়ে বসিয়ে বুঝিয়েছি ‘হ্যাঁ’ ভোট দিলে তাদের সন্তানের চাকরির ক্ষেত্রে দলীয়করণ থাকবে না, যোগ্যরাই সুযোগ পাবে। বলেছি, চাইলেই আর কেউ খুন করে ক্ষমা পাবে না, রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। বলেছি, কেউ দু’বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তিনি আরও লিখেন, আজ সেই মানুষগুলোর সামনে আবার দাঁড়ানোর কথা ভাবলেই ভয় লাগে। মনে হয় তারা হয়তো বলবে ‘হ্যাঁ হ্যাঁ, অনেক দেখছি… কিছুই তো বদলায়নি। আগেও যেমন ছিলাম, এখনো তাই। ’ডা. মিতু উল্লেখ করেন, যুগে যুগে আমরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাই, আর বারবার কিছু লোভী বেইমান সেই স্বপ্নগুলো ভেঙে দেয়। দেশ পরিবর্তনের স্বপ্ন অধরাই রয়ে যায়। এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.