Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»স্বাভাবিক হয়নি ক্যামেলিয়া হাসপাতালের কার্যক্রম

    চিকিৎসাবঞ্চিত চা শ্রমিকরা
    স্বাভাবিক হয়নি ক্যামেলিয়া হাসপাতালের কার্যক্রম

    Reduanul Hoqueতিমির বনিক, মৌলভীবাজারApril 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি হামলা ও ভাঙচুরের ঘটনার পর চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক, তাদের পরিবার এবং কর্মকর্তা-কর্মচারীরা জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ হাসপাতালটি দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই হাসপাতালটিতে শুধু চা শ্রমিকরাই নয়, আশপাশের সাধারণ মানুষও জরুরি চিকিৎসাসেবা গ্রহণ করতেন। গত ২৭ মার্চ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রী ঐশি রবিদাস (১৩)-এর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দল হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের ওপর হামলা করে।

    স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মাথাব্যথা নিয়ে ঐশি রবিদাস হাসপাতালে ভর্তি হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেন। তবে রোগীর স্বজনরা তখন স্থানান্তরে সম্মত হননি। পরদিন সকালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর চা বাগানের এক নেতার নেতৃত্বে উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালের পরিচালক ডা. আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করে এবং অন্যান্য চিকিৎসকদের মারধর করে। এসময় হাসপাতালের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।

    খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের পরিচালককে উদ্ধার করে। তবে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে হাসপাতাল ত্যাগ করেন। এরপর থেকেই হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। ফলে শনিবার থেকে সাধারণ চা শ্রমিকরা চিকিৎসাসেবা নিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী চা শ্রমিক জানান, ‘ক্যামেলিয়া হাসপাতালই ছিল তাদের প্রধান ভরসা। অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু হামলা ও ভাঙচুরের কারণে এখন সবাই ভোগান্তিতে পড়েছেন।’

    নিহত শিশুর স্বজনদের দাবি, ‘চিকিৎসায় অবহেলার কারণেই ঐশির মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত ছিল।’ এদিকে গত রোববার শমশেরনগর চা বাগানে সংশ্লিষ্টদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো হাসপাতাল চালুর বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত শেষ করে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু না হলে চা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। মুঠোফোনে আলাপকালে চা শ্রমিক ওই নেতা বলেন, ‘তিনি এ উত্তেজনার সৃষ্টি করেননি। তিনি উপস্থিত না থাকলে পরিচালক ডাক্তার আনোয়ারকে নিরাপদে বের করা যেত না। তিনি উত্তেজনা নিরসনের চেষ্টা করেছেন। রাতে আবার ফেইসবুকে সরাসরি ভিডিও বক্তব্য সম্পর্কে মোহন রবিদাস বলেন, ‘আসলে এ মুহুর্তে তার এ ভিডিও বক্তব্য দেওয়া ঠিক হয়নি।’ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা রামভজন কৈরী বলেন, ‘ঐশির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এ ধরনের সহিংসতা কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।’ তিনি আরও জানান, হাসপাতালের সেবা পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

     

    শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘হাসপাতালটি একটি স্বতন্ত্র ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। পুরো বিষয়টি ইংল্যান্ডে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন পর্যবেক্ষণ করছে। তারা শিশুটির মৃত্যুর কারণ, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না এবং হামলার ঘটনাও পৃথকভাবে তদন্ত করবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকদের ফিরে আসা কঠিন। তাই হাসপাতাল চালু হওয়া এখন সম্পূর্ণভাবে ফাউন্ডেশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’ ফাউন্ডেশন যে সিদ্ধান্ত নিবেন সেই মোতাবেক পরিচালিত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    তিমির বনিক, মৌলভীবাজার

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.