Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর রোববার তিনি বলেন, তেহরানকে ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। ইসলামাবাদ থেকে এএফপি জানায়,ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে একটি ‘মৌলিক অঙ্গীকার’ চাইছিল—যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ১৯৭৯ সালের ইরানি ইসলামি বিপ্লব-এর পর দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকেও এমন অঙ্গীকার পাওয়া যায়নি। তবে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানকে প্রস্তাবটি বিবেচনার জন্য সময় দিচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আলোচনা চলাকালে ইসরাইলের সঙ্গে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা হবে। আলোচনার আয়োজক পাকিস্তান…
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শেরপুর ও বগুড়ার দুই আসনের নব-নির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মোঃ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। স্পিকারের কাছে শপথ…
জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশের তরফে তার দুইদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দুটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ…
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহে ফিরছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। ৪০ দিন ধরে আটকে থাকা জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর যাবার পথে প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।…
ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্তসহ সারাদেশে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সার্বিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র্যাবের একটি যৌথ দল বৃহস্পতিবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অবৈধভাবে মজুতকৃত মোট নয়টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে…
ইরানি নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালীন দুই সপ্তাহের বিরতির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়েছিল। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় আজ (শনিবার) সকালে ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল…
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে আজ শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা। তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য…
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা রুপালি পর্দায় উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি এক বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অনেক অভিজ্ঞতা ও অজানা তথ্য শেয়ার করেছেন অভিনেত্রী। সিমরা খানের সঞ্চালনায় ওই পডকাস্টে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? উত্তরে পূর্ণিমা বলেন, এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছেনা আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।’ গ্ল্যামার ধরে রাখতে অভিনেত্রী হয়তো কঠোর ডায়েট করেন, এমন প্রশ্নে পূর্ণিমা জানান, নিজেকে ধরে রাখার জন্য আলাদা করে বিশেষ কিছুই করেন না তিনি। পডকাস্টের আলাপচারিতায় নিজের সেন্স অফ হিউমার দিয়ে ভক্তদের…
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে উপনির্বাচন চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মোতাবেক বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা…