Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান…
একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার রাতে এসংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন, মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব…
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ কার্ডের পরিকল্পনা করেছে নতুন সরকার। ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্য এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সহায়তার এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হবে। আবেদন প্রক্রিয়া ও তথ্য সংগ্রহ একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও শক্তি সঞ্চয় করতে যাচ্ছে। পদত্যাগী নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম শুরু করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে ডেকেছে। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনাসহ আগামীতে কী কী করণীয়-এমন একটি রূপরেখা উঠে আসবে। এ প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করা দেশগুলোকে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, যেসব দেশ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চহারে শুল্ক নির্ধারণ করে চুক্তিতে পৌঁছেছিল, তারাও আপাতত ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের আওতায় পড়বে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, যেখানে জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে আরোপ করা দেশভিত্তিক শুল্ক বাতিল করা হয়েছে। রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের আগের নির্দিষ্ট শুল্ক কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়ে। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, এই ১০ শতাংশ শুল্ক কেবল সাময়িক ব্যবস্থা। তার ভাষায়, প্রশাসন আরও উপযুক্ত বা পূর্বনির্ধারিত শুল্কহার বাস্তবায়নে অন্যান্য আইনি পথ অনুসরণ…
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে অফিস করছেন। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করলে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। একই সঙ্গে কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন তারেক রহমান। এ সময় সংশ্লিষ্টরা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়ে আবেগাপ্লুত হন। এর আগে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপন করেন এবং মহান…
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোন প্রয়োজন নাই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা মব করছেন এখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়-দায়িত্বশীল অবস্থান…
বিকেলের রোদ নরম হতেই পাড়া-মহল্লার সরু গলিগুলো যেন এক উৎসবের সাজে সাজে। মোড়ে মোড়ে গড়ে ওঠা অস্থায়ী স্টলগুলোতে কড়াইভর্তি গরম তেলে সোনালী বেগুনি আর মুচমুচে পেঁয়াজু ভাজার ব্যস্ততা। একটু পাশেই চিনির শিরায় পাক খেতে খেতে লালচে জিলাপি ছড়িয়ে দিচ্ছে মিষ্টি আভা। গরম তেলের ছ্যাঁকা আর শিরার ঘ্রাণ মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য আবহ, যার টানে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ ভিড় করছেন ইফতার বাজারে। অনেক জায়গায় আবার বড় হাঁড়িতে ধীরে ধীরে ঘন হচ্ছে শাহী হালিম। বড় কাঠের চামচে হালিম নাড়তে নাড়তে বিক্রেতারা হাক ছাড়ছেন, নিয়ে যান শাহী হালিম! সাত পদের ডাল আর ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দেওয়া; স্বাদে হবে জমজমাট।…
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ওই পোস্টে জাইমা লেখেন, তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ তারেক রহমান। বাবার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা তাকে অনুপ্রাণিত করে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এসব কথা বলেন জাইমা রহমান। সেই পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবেও উল্লেখ করেন। জাইমা রহমান লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন…
রমজান মাস শুরু হয়েছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এতেই মাছ-মাংস-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পুরান ঢাকার কয়েকটি কাঁচা বাজার ঘুরে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি দেখা গেছে। পুরান ঢাকার রায়সাহেব বাজারের কাঁচা বাজারে দেখা গেছে, লেবুর হালি ১০০ টাকা, দেশি পেঁয়াজ ৬০ টাকা, ধনে পাতা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ৯০ থেকে ১০০ টাকা, রসুন ১২০ টাকা, আলু ২৫, টমেটো ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচা পেঁপে ৪০ টাকা, সিম ৬০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা, ফুল কপি ৫০ টাকা পিচ বিক্রি হচ্ছে। আর আদা বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজিতে। কাঁচা বাজার…