Author: নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে একুশে পদক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম।…

Read More

আগামী পাঁচ বছর বিএনপি সরকারের হাত ধরেই বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। অনেক বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের ছয়টি সার কারখানার মধ্যে অনেকগুলো গ্যাসের অভাবে উৎপাদনে বিঘ্নের মুখে পড়ছে। এলএনজি আমদানির…

Read More

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানের দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়; প্রতিমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরকারপ্রধানের হাতে দাওয়াতপত্র তুলে দেন। জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ২৮ জানুয়ারির ইফতার মাহফিলে যোগ দিতে সম্মতি দিয়েছেন। দাওয়াতপত্র পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান টেলিফোনে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। বিরোধীদলীয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

Read More

ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে সর্বাধিক চারটি করে টিকিট কিনতে পারবেন। এদিকে, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া…

Read More

রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। এখন আবার সরওয়ার আলমকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব ফের নিয়োগ দেওয়ার মাধ্যমে তারেক রহমান সরকার রাষ্ট্রীয় রীতিনীতি-সাংবিধানিক যে নিয়ম-কানুনগুলো, সেগুলো রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও আলোচক মোস্তফা ফিরোজ। তিনি মনে করেন, ‘সহসাই রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না।’ আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’য় এক ভিডিওতে এমন মন্তব্য করেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘বিষয়টা খুব…

Read More

বাংলাদেশ ব্যাংক-এর বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে পরিবর্তন করে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আনতে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। সূত্রগুলো বলছে, আর্থিক খাতে সাম্প্রতিক চ্যালেঞ্জ, মুদ্রানীতি বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা জোরদারের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন গভর্নর হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গভর্নর নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের দক্ষতা এবং কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর…

Read More

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এই পরিকল্পনার নেপথ্যে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে উঠে এসেছে চরম সতর্কবার্তা। পেন্টাগনের শীর্ষ জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেছেন, পর্যাপ্ত গোলাবারুদের অভাব এবং মিত্রদের সমর্থনের ঘাটতি এই অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তার উদ্বেগের কথা জানান। তিনি উল্লেখ করেন, ইসরায়েল রক্ষা এবং ইউক্রেনকে সহায়তার কারণে আমেরিকার গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুদ বর্তমানে অনেকটা শেষ…

Read More

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিশেষ করে কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা এবং যুব প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের…

Read More

রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বিয়ের দাবিতে ৩২ বছরের এক নারী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনশন করছেন। ওই নারী দাবি করেছেন- তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মরত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিরোজ হোসেন (৩৫) তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের দাবিতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেতরে অনশনে বসেন ওই নারী। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত অভিযুক্ত ফিরোজ হোসেন ওই নারীর বাড়ির সামনে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। এ সময় ওই নারীর সঙ্গে ফিরোজ হোসেনের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। পরে ওই নারীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে…

Read More