Author: নিজস্ব প্রতিবেদক

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি। এদিকে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে, মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলার জন্য কাউকে দায়ী না করে বাহরাইন জানিয়েছে, ‘যথাসময়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’-এর সদর দপ্তর অবস্থিত। এখান থেকে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ন্ত্রণ করা হয়।

Read More

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার বিক্ষোভের মুখে ড. আহসান এইচ মনসুরের বিদায় ও মব সৃষ্টি করে কয়েকজন কর্মকর্তাকে বের করে দেওয়ার ঘটনায় ব্যাংক খাতে উদ্বেগ ছড়িয়েছে। বুধবার গভর্নরের বিদায়ের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ দিয়ে কয়েকজন কর্মকর্তাকে বদলি করানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিক্ষোভের প্রভাব অন্যান্য ব্যাংকে পড়েছে। আজ শুক্রবার বিভিন্ন দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ। বুধবার বিক্ষোভ হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে। ব্যাংক সূত্র জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কর্মকর্তাদের অনেকেই সিবিএর মতো আচরণ করছেন। নিয়োগ, পদোন্নতি ও পদায়নে নিজেদের বঞ্চিত দাবি করে নানা উপায়ে চাপ প্রয়োগ করছেন। আবার কাকে…

Read More

ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সর্বাধিক ভোটে মোঃ রাশেদ আকতার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। নির্বাচনে বিভিন্ন পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সার্বজনীন ব্যাংকার্স পরিষদ এই দুটি প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সার্বজনীন ব্যাংকার পরিষদ প্যানেল বিজয়ী হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি মোঃ মোফাজ্জাল মামুন খান ও মোঃ শফিকুল…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে সরকার গঠন করা হয়েছে। আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় দেশজুড়ে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নিয়ে চলছে আলোচনা। এ আলোচনায় রয়েছেন বৃহত্তর ময়মনসিংহের অন্যতম নারী নেত্রী তানজিন চৌধুরী লিলি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী; বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সক্রিয়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার উদ্দিন চৌধুরী ও মরিয়ম আক্তারের কন্যা লিলি। তার স্বামী শাহ নাসির উদ্দিন রুমন যুবদলের যুগ্ম সম্পাদক। নারী…

Read More

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা- কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।’দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এদিন সকালে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য…

Read More

ইসরায়েলের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সে সময় ইসরায়েলের বিভিন্ন অংশে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে মোবাইলে বার্তা পাঠানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী আকাশপথে আগ্রাসন চালিয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায়…

Read More

রোজাকে কেন্দ্র করে বাজারে প্রয়োজনীয় পণ্যগুলোর দামে যে বাড়তি উত্তাপ ছিল, তা এখন অনেকটাই কমেছে। লেবু, শসা, বেগুনের মতো পণ্যের দাম কমার পাশাপাশি কিছু পণ্য রোজা শুরুর সময়ের তুলনায় আরও নিম্নমুখী হয়েছে। বিশেষ করে আলু ও পেঁয়াজের দামে উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে অনেক মানুষ একসঙ্গে দুই থেকে তিন সপ্তাহের বাজার করে রাখেন। ফলে সে সময় কিছু পণ্যের দাম বেড়েছিল। বর্তমানে সেই চাপ নেই। তাছাড়া স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় ঢাকায় মানুষের উপস্থিতিও কমছে। চাহিদা কমে যাওয়ায় বাজারে দামে স্বস্তি ফিরেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু ও পেঁয়াজের দাম রোজা শুরুর সময়ের তুলনায় অনেক কম।…

Read More

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‌‘ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারও এসেছিলেন। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।’ শুক্রবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি। আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আমি সবসময়…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামোজের পর দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।এর উৎপত্তিস্থল সাতক্ষীরা। এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সিকিমে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Read More