Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

    হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 21, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা গণমাধ্যমে বলেন, ‘ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করব এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন চম্পা।  পরবর্তী সময় ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন চম্পা। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।

    দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে এই সম্মাননা অর্জন করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.