Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি বড় অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। সে সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণাও দিয়েছে পাকিস্তান। জিওটিভি নিউজকে পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা শুক্রবার জানান, সীমান্তে উসকানিমূলক হামলার জবাবে নেওয়া অভিযানে আফগান তালেবান প্রশাসনের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারের মুখপাত্র আরও দাবি করেন, হামলায় দুটি কোর সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুটি সেক্টর সদর দপ্তর…
হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে আইভীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। তবে অপর পাঁচ মামলায় তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির অপেক্ষায় থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং অপর মামলাটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা। এসব মামলায় নিু আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন কারাগারে…
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিচারক মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাধবদী কোতয়ালীরচর নাজির দেওয়ানের ছেলে আহাম্মদ আলী দেওয়ান (৬৫), তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), ধর্ষক নুরার চাচাতো ভাই ও একই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০)…
রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র রমজান চলছে। আরবি মাসটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অনেক মুসলিম ইসলামের অন্যতম অপরিহার্য স্তম্ভ পালনের প্রস্তুতি নিচ্ছেন, তা হলো জাকাত আদায়। খবর আলজাজিরার। ইসলামের বাধ্যতামূলক দান জাকাত। যার লক্ষ্য অভাবী মানুষকে সহায়তা করা ও অর্থনৈতিক সাম্য বজায় রাখা। আধ্যাত্মিক সওয়াবের আশায় অনেকে রমজানে জাকাত দেওয়া পছন্দ করলেও, বছরের যেকোনো সময় এটি আদায় যায়। জাকাতের হিসাব করতে হয় অত্যন্ত মূল্যবান সম্পদ স্বর্ণ ও রৌপ্য দিয়ে। গত রমজানের পর থেকে স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হয়েছে; প্রতি আউন্স প্রায় ২ হাজার ৯০০ ডলার থেকে বেড়ে আজ (২৫ ফেব্রুয়ারি) তা ৫ হাজার১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই দাম বৃদ্ধি জাকাতকে দুটি…
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা এবং সচিবালয় ও কার্যালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডের এই ভবনটি নির্বাচন করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে। কাল যমুনা ছাড়ছেন অধ্যাপক ইউনূস: সরকারি আবাসন পরিদফতর জানিয়েছে, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যমুনায় অবস্থান করছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি বাসভবনটি ছেড়ে দেবেন। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী যমুনায় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সাবেক প্রধান উপদেষ্টা ভবনটি ছাড়ার পরপরই সংস্কারকাজ শুরু হবে এবং তা শেষ হলেই প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানের নিজ বাসভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা…
রাজধানীর গ্রিনরোড এলাকার বাসিন্দা মোকাররম হোসেন। তিন সন্তান আর স্ত্রী নিয়ে সংসার। নিজে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ইদানীং তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট আর সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম। তার ভাষ্য, বাসায় লাইনের গ্যাস সব সময় থাকে না। এজন্য বিকল্প উপায় হিসেবে এলপিজি সিলিন্ডার রাখতে হয়। এতে বাড়তি খরচ গুনতে হয় তাকে। তার এই বাড়তি খরচ আরও বেড়ে গেছে এলপিজির লাগামহীন দামে। মোকাররম জাগো নিউজকে বলেন, প্রতি মাসে লাইনের গ্যাস বিল তো দিতে হয়। বাসায় ছোট বাচ্চা, ওদের জন্য হুটহাট খাবার রেডি করতে হয়। এখন গ্যাস তো আর সব সময় থাকে না, এজন্য বাধ্য হয়ে বিকল্প হিসেবে সিলিন্ডার রেখেছি, যাতে…
গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোট কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংশোধনী তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি সংশোধনী গেজেট প্রকাশিত হয়। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটের ফলাফল যা গত ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল। গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের হিসেব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬…
দেশের ১৪তম গভর্নর হিসেবে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানের নিয়োগের পর থেকেই আর্থিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক মাধ্যমে কেউ তাকে ‘ঋণখেলাপি’ আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন—আইনের চোখে এখন আর সেই তকমা প্রযোজ্য নয়। তাহলে বাস্তবতা কী? পুরোনো খেলাপি ঋণের ইতিহাস কি এখনও তাকে প্রশ্নের মুখে রাখে, নাকি পুনঃতফসিলের মাধ্যমে বদলে গেছে তার অবস্থান? মোস্তাকুর রহমান তৈরি পোশাক খাতের একজন উদ্যোক্তা। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং নারায়ণগঞ্জভিত্তিক হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, মোস্তাকুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ৮৯ কোটি ২ লাখ টাকার একটি…
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। এদিন বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার সঙ্গে ছিলেন। নিরাপত্তার জন্য তার আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে বেলা…