Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
দেড় বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওয়ানা দেয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়। আপাতত দু-তিন দিন এরকম পরীক্ষামূলক যাত্রা চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিনদিন করে এই বাস চলবে। আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমেছে। ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে এই বাস সর্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির…
পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের লাঠিপেটায় সাংবাদিকদের গুরুতরভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় অন্তত তিনজন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন তোফায়েল (বাংলানিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাদের ওপর…
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা…
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলাগুলো করেছে যেগুলো আমাদের নজরে এসেছে। এগুলো যাচাই বাছাই করে আমরা সঠিক তথ্য খুঁজে বের করব।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন—সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ গত ১৭ বছর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক বহিষ্কার) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযান প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, কাউকে আটক করলে প্রথমে আইনসম্মতভাবে তল্লাশি করা হয়। কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আর কিছু না পাওয়া গেলে তাকে…
সম্প্রতি জাতীয় একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে তিনি নানান বিষয় উল্লেখ করলেও অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে উনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। তিনি বলেন, কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী (স্বতন্ত্র) শামীম হোসেন বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে শামীম লেখেন, ‘কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’ শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হন। তবে ভোটের প্রচার-প্রচারণায় ব্যতিক্রমী বক্তব্য ও প্রতিশ্রুতি দিয়ে তখন আলোচনায় আসেন তিনি।
বেসরকারি বিনিয়োগে ধীরগতি আর রাজনৈতিক উত্তাপের ভেতরেও নীরবে ফুলে উঠেছে ব্যাংকের ভল্ট। সদ্য সমাপ্ত বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় ২ লাখ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধি ১১ শতাংশ ছাড়িয়েছে, যা গত ৫১ মাসের মধ্যে সর্বোচ্চ। এই উল্লম্ফনের পেছনে মোটাদাগে ৬টি কারণকে চিহ্নিত করেছেন ব্যাংকাররা। এগুলো হলো- উৎপাদনশীল খাতে বিনিয়োগে সতর্ক অবস্থা, ব্যাংক খাতে আস্থা সংকটের উন্নতি, উচ্চ সুদের হার, মূল্যস্ফীতি হ্রাস, নিরাপত্তাঝুঁকি ও প্রবাসী আয়ের উড়ন্ত গতি। খাতসংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষ প্রান্তিকে এসে আমানতে যে জোয়ার দেখা গেছে, তা ব্যাংক খাতের জন্য বড় স্বস্তির বার্তা। সুশাসন জোরদার, নীতিগত স্থিতিশীলতা এবং বাজারভিত্তিক সুদহার কাঠামো বজায় রাখতে পারলে এই ইতিবাচক প্রবণতা আরও শক্তিশালী…
বড় দুই দলকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে বোর্ডে আসরের সর্বোচ্চ ২৫৪ রান জমা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর চাপ সামলে শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের ঝড়ে ক্যারিবিয়রা এই রান করেছে। এতদিন আসরের সর্বোচ্চ সংগ্রহ ছিল ওমানের বিপক্ষে আয়ারল্যান্ডের করা ৫ উইকেটে ২৩৫। চলমান আসরে অষ্টমবারের মতো দলীয় সংগ্রহ ছাড়ালো দুশ’র বেশি। আর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার আড়াইশ ছাড়ানো দলীয় সংগ্রহ হলো। বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালের আসরে ৬ উইকেটে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা, যা কি না এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের…
রাজশাহী তথা উত্তরাঞ্চলে জাতীয়তাবাদী শক্তির উত্থানের কারিগর ধরা হয় মিজানুর রহমান মিনুকে। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে পা রাখেন। ছাত্রদলের মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। তার মেধা, বাচনভঙ্গি, পরিশ্রম, বিচক্ষণতা আর দূরদর্শিতায় এ অঞ্চলে বিএনপি সাংগঠনিকভাবে হয়েছে শক্তিশালী। নিজ যোগ্যতায় তিনি উত্তরাঞ্চলে বিএনপির ভিত গড়ে তুলেছেন। কঠোর পরিশ্রম ও গতিশীল নেতৃত্বের ফলও পেয়েছেন মিনু। মাত্র ৩২ বছর বয়সেই তিনি নির্বাচিত হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন। পরের বছর আবার তিনি মেয়র নির্বাচিত হয়ে টানা তিন মেয়াদে ২০০২ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তারুণ্যদীপ্ত এই বর্ষিয়ান নেতা এরশাদবিরোধী আন্দোলন ছাড়াও ফ্যাসিস্ট শেখ হাসিনা…