Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»ছবিতে তারকাদের বৈশাখ

    ছবিতে তারকাদের বৈশাখ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 15, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। নববর্ষ উপলক্ষে রাজধানী যেমন সেজেছে, তেমনই এ শহরের মানুষগুলোও সেজে উঠেছেন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ উৎসবে শামিল হয়েছেন। পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন চিরায়িত বাংলার এই উৎসবের আনন্দ। দিনব্যাপী আড্ডায় মেতেছিলেন শোবিজের বিভিন্ন তারকারা। আর সেসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে দিয়েছেন তারা। তাদের সেসব খণ্ডচিত্র নিয়ে এই প্রতিবেদন।

    চঞ্চল চৌধুরী তার স্ত্রী সন্তানের সঙ্গে কাটানো সময়ের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন—“শুভ বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছর সবার জন‍্য সুখের হোক।” পয়লা বৈশাখে অপু বিশ্বাস তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। একান্ত কিছু মুহূর্ত নিজের সঙ্গেও উদযাপন করেছেন। তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা! শুভ নববর্ষ।”

    চিত্রনায়ক আরিফিন শুভ একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের। এ অভিনেতা লেখেন—“শুভ নববর্ষ ১৪৩৩।”  পয়লা বৈশাখ পরিবারের পাশাপাশি সহকর্মী, বন্ধুদের সঙ্গেও কাটিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার সেরা বন্ধু তারই কন্যা। মা-মেয়ে দুজনেই আজ শাড়িতে সাজেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ!”

    অন্য তারকাদের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আজ সাড়িতে সেজেছিলেন। পরিবারের সঙ্গে এ আনন্দ ভাগ করে নেন। তারই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়ও ভাগ করে নেন এই অভিনেত্রী। ছিবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমার বৈশাখ। ঘরোয়া নববর্ষ।” পয়লা বৈশাখেও শুটিং করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুটিং সেটে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে ফ্রেমবন্দি হন এই তারকা। ক্যাপশনে লেখেন, “শুটিং এর সেট থেকেই জানাই শুভ নববর্ষ।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.