Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»রেল খাতে যুগান্তকারী পদক্ষেপ: ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ

    রেল খাতে যুগান্তকারী পদক্ষেপ: ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 14, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রেল পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কার্যক্রম শুরু করেছে।

    সূত্র জানায়, পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা-পাবনা-ঢাকা এবং ঢাকা-খুলনা-ঢাকা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় থাকা ডেমু ট্রেনগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী কমিউটার ট্রেনে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কাজে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড় প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে রেল খাতের উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প নির্ধারণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

    রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ এবং সেন্ট্রাল লোকোমোটিভ ওয়ার্কশপ আধুনিকায়নের প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় আধুনিক অ্যাসেম্বলিং সুবিধা সংযোজন করা হবে। অর্থায়ন নিশ্চিত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    স্থানীয়ভাবে লোকোমোটিভ ও ক্যারেজ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে রেলের নিজস্ব জমিতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনে বিদেশি বিনিয়োগ ও বেসরকারি অংশীদারিত্ব আহ্বান করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে ওয়ার্কশপগুলোর আধুনিকায়ন এবং লোকোমোটিভ রক্ষণাবেক্ষণে সার্ভিস কন্ট্রাক্ট চালুর পরিকল্পনাও রয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আমাদের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করেছে। মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ করে আমরা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রেল খাতে আধুনিকায়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নই এখন আমাদের প্রধান লক্ষ্য।” সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে এবং যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.